অদ্ভুতুড়ে 2:18 PM
Ice-cream-movie-Mobile-Games

‘আইসক্রিম’ ছবির জন্য তৈরি করা হয়েছে মোবাইল গেম। গেম খেলে নির্দিষ্ট পয়েন্ট করতে পারলেই থাকবে পুরস্কার। বাংলাদেশের কোনো চলচ্চিত্রের জন্য এবারই প্রথম নির্মিত হচ্ছে এ ধরনের গেম।


‘আইসক্রিম’ ছবির নির্মাতা রেদওয়ান রনি জানান, ‘আইসক্রিম’ ছবির জন্য গেমটি নিয়ে কাজ চলছে। পরীক্ষামূলকভাবে গেমটি চালিয়ে দেখা হচ্ছে। শিগগিরই গুগল প্লেস্টোরে আপলোড করা হবে সেটি। অ্যান্ড্রয়েড ফোনে যে কেউ গেমটি ডাউনলোড করে খেলতে পারবেন। গেমে থাকবে নানা ধরনের চমক ও পুরস্কার। গেমটি খেলে শুধু আনন্দই নয়, পুরস্কার হিসেবে খেলোয়াড় পাবেন ‘আইসক্রিম’ ছবির নায়ক-নায়িকাদের সঙ্গে আড্ডা ও সিনেমা দেখার সুযোগ।’ ‘আইসক্রিম’ ছবির প্রচারণাভিত্তিক এই গেমটি তৈরি করছেন কাইয়ুম রুম্মন।

গত ২৯ এপ্রিল দেশের ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘আইসক্রিম’। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত ছবিটি ইতিমধ্যেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। ছবিটি এখনো ঢাকার সিনেপ্লেক্স, বলাকা, শ্যামলী ও ব্লকবাস্টার সিনেমাস ও ঢাকার বাইরের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে চলছে। বিকল্প প্রদর্শনীর ভিত্তিতে কুমিল্লা, চট্টগ্রাম, ও কক্সবাজার শহরে দেখানো হচ্ছে ছবিটি। এতে অভিনয় করেছেন নবাগত নাজিফা তুষি, উদয় ও রাজ। ৩১ মে থেকে ৩ জুন সিলেটে ছবিটির বিকল্প প্রদর্শনী শুরু করার কথা রয়েছে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.