একটা সময় ফ্যাশন হাউস ইজির প্রতিটা শো রুম, বিলবোর্ডে আরিফিন শুভ’র ছবি শোভা পেত। সিনেমার ব্যস্ততায় কিছুদিন সময় দিতে পারেননি ফ্যাশন ফটোগ্রাফিতে।
আবারো ইজির মডেল হলেন শুভ। সপ্তাহখানেক আগে ফটোশুটে অংশ নেন শুভ। কয়েকটি ছবি ফেসবুকে আপ করলেন মঙ্গলবার।
ফটোশুট প্রসঙ্গে ‘ছুঁয়ে দিলে মন’ তারকা বলেন, ‘দুই বছর পর কোনো হাউসের মডেল হলাম। ইজি আমার খুবই ভালো লাগার একটা ব্র্যান্ড। তাদের কাজ করতে সবসময়ই ভালো লাগে।’ শুভর ছবিগুলো তুলেছেন চন্দন সিনহা রায় চৌধুরী। খুব শিগগিরই ঢাকাসহ সারাদেশে ইজির শো-রুম ও বিলবোর্ডে ছবিগুলো শোভা পাবে।
এদিকে কলকাতায় ১০ জুন মুক্তি পেতে যাচ্ছে শুভর নতুন সিনেমা ‘নিয়তি’। জাকির হোসেন রাজুর পরিচালনায় তার বিপরীতে অভিনয় করেছেন ঢাকার জলি ও কলকাতার ঈষানী। কয়েকদিন ধরে ‘নিয়তি’র প্রচারণায় কলকাতায় ব্যস্ত সময় কাটাচ্ছেন শুভ।
বান্দরবানে ৩ জুন থেকে শুরু হচ্ছে ‘প্রেমী ও প্রেমী’র শুটিং। এ সিনেমার পরিচালকও রাজু। শুভর বিপরীতে আছেন নুসরাত ফারিয়া। ২০ জুনের পর শুটিং ইউনিট এক সপ্তাহের জন্য ঢাকা আসবে। এরপর যাবে দার্জিলিং ও কলকাতায়।
শুভর হাতে আছে ‘মৃত্যুপুরী’, ‘ঢাকা অ্যাটাক’, ‘জেদী’সহ বেশ কিছু সিনেমা।

Post a Comment