অদ্ভুতুড়ে 1:56 AM

সাফল্য পেতে নিজের শরীর মেলে ধরতে পিছপা হননি তারা। চরিত্রের খাতিরে সিনপর্দা তো বটেই, পাবলিসিটি পেতে সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছেন খুল্লামখুল্লা ছবি। কিন্তু লাখ টাকার প্রশ্ন। ‘নগ্ন’ হয়ে আসে নি সাফল্য? উত্তরটা বোধ হয় নাই। তাইতো বৃথা গিয়েছে তাদের চেষ্টা। আজ আমারা চোখ রাখব সেই সব অসফল সেলেব কাহিনির দিকে। যাদের শরীরি আবেদন পর্দায় ঝড় তুললেও দাগ কাটানি দর্শক মনে।

সোনালি রাউত: ‘এক্সপোজ’ ছবিতে একটি দৃশ্য শোরগোল ফেলেছিল সোনালী রাউত। যেখানে রাউত উত্তেজক ভঙ্গিমায় শাড়ি পড়েছিলেন।
বীণা মালিক: টেলিভিশনের পর্দায় বেশ জনপ্রিয় নাম বীনা মালিক। কিন্তু বলিউডে তিনি তেমন কোনও ছাপ রাখতে পারেননি। ‘মুম্বই ১২৫ কিমি’ সিনেমায় বেশ কয়েকটি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছিলেন।

ইন্দ্রা বর্মা: ‘কামসূত্র’-এ অভিনয় করে ছিলেন ফাটিয়ে। তবে চরিত্রের প্রয়োজনে ক্যামেরার সামনে আসতে হয়েছিল নগ্ন হয়ে। তবে এখানেই ইতি। তারপর অন্ধকারে ইন্দ্রা।

শার্লিন চোপড়া: ‘টাইম পাস’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন শার্লিন চোপড়া। আর প্রথম ছবিতেই বেশ সাহসী তিনি, খোলামেলা পোশাকে সামনে আসেন ক্যামেরার। তবে বলিউডে নিজের জায়গা পাকা করতে পারেননি শার্লিন।

পুনম পাণ্ডে: সোশ্যাল নেটওয়ার্কে বেশ জনপ্রিয় পুনম। অভিনয়ে নয় নিজের শরীরি আবেদনে বারবার উঠে এসেছেন খবরের শিরোণামে। কিন্তু ‘নশা’ সিনেমায় খোলামেলা দৃশ্যে অভিনয় করেছিলেন পুনম। তবে বেশ কতগুলি দৃশ্য ছেঁটেও দিয়েছিল সেন্সর বোর্ড। কিন্তু হিট করেনি এই সিনেমাটি।

মনারা:  প্রিয়াঙ্কা চোপড়ার বোন মনারা। ‘জিদ’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন এই সেলেব বোন। আর প্রথম ছবিতেই বেশ সাহসী দৃশ্যে অভিনয় করেন মনারা। কিন্তু এতে লাভ কিছুই হয়নি তার। সাফল্য মেলেনি।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.