অদ্ভুতুড়ে 12:26 AM
 
 
ফিচার, নাওমি তানজিনঃ  রেস্তোরাঁয় গিয়েছে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে কিংবা কিছুটা সময় কাটাতে। সঙ্গী হিসেবে আপনি কফির অর্ডার দিলেন। কোন ধরনের কফির অর্ডার দিলেন তার মাধ্যমে আপনার ব্যক্তিত্ব প্রকাশ পাবে। পছন্দের দিক থেকে আরো গরম কফি আবার কারো কোল্ড কফি প্রাধান্য দিয়ে থাকেন। কিন্তু গরম বা ঠান্ডার মধ্যে কফির বৈচিত্র্য সীমাবদ্ধ নয়। ক্যাপুচিনো, অ্যামিরিকানো, ফ্র্যাপে, ফ্র্যাপেচিনো আরো অনেক ধরনের কফি পাওয়া যায়।
 
ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়ে।ছে, এক দেখায় যদি কোনো ব্যক্তি সম্পর্কে বুঝতে হয় তাহলে তার কফি অর্ডারের ধরন দেখে অনেকটাই বুঝতে পারবেন আপনি। তাহলে আসুন একঝলকে দেখে নেয়া যাক কফি আপনার ব্যক্তিত্বের কোন বৈশিষ্ট্যগুলি ফাঁস করে
এক্সপ্রেসো অথবা ব্ল্যাক কফি:
আপনার পছন্দ যদি হয় এক্সপ্রেসো তাহলে তার অর্থ হল আপনি কোনো জিনিস থেকে চট করে বেরিয়ে আসতে পারেন না। সবকিছুর শেষপর্যন্ত দেখা আপনার পছন্দ। আপনি খুব দৃঢ়মনস্ক। জীবনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিচার করেন। আপনি তর্কবাগীশ হলেও শিল্পের কদর করেন। সময় নষ্ট করা, অলস মনোভাব আপনার পছন্দ নয়।
কোল্ড কফি:
কোল্ড কফি যাদের পছন্দ তারা খুব শান্ত স্বভাবের হন। নিজের সঙ্গে সময় কাটাতে এরা খুব পছন্দ করেন। অন্যরা তাদের সম্পর্কে কী ভাবছেন তা নিয়ে মাথা ঘামানো পছন্দ নয় তাদের।
অ্যামিরাকানো:
যারা খুব প্রাণবন্ত হন এবং জীবনে অল্প বয়সেই অল্প সময়েই অনেককিছু অর্জন করেছেন তারা এই ধরনের কফি পছন্দ করেন। নিজের লক্ষ্য সম্পর্কে সচেতন। পরিকল্পনামাফিক চলতে পছন্দ করেন তারা। অধিকাংশ ক্ষেত্রে তাদের পারফেকশনিস্ট বলা হয়ে থাকে। কাজ পাগল হয়তো সঠিক শব্দ হবে এতে। তারা এতটাই কাজ ভালবাসের যে চান না জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কাছের মানুষটিও তার ও তার কাজের মাঝে আসুক।
ল্যাটে কফি:
এরা নিজেকে নিয়ে থাকতে ভালবাসেন। নিজের মতো করে জীবনকে চালিত করতে চান এরা। নিজের শর্তে জীবনযাপন করতে পছন্দ করেন এবং সেই শর্তগুলি নিয়ে অত্যন্ত গোঁড়া হন। তবে এরা যা ভাবেন মুখেও তাই বলেন।
ক্যাপাচিনো:
এই কফি যারা পছন্দ করেন তারা নিজেকে নিয়েই সারাদিন ব্যস্ত থাকেন। নিজের প্রশংসা নিজেরাই করেন। এরা অনেকটা সেইসব জিনিসের মতো হয়, যা দেখতে খুব সুন্দর হয়, কিন্তু সেভাবে ব্যবহারে আসে না। তাদের চিন্তাভাবনার কোনো ভিত হয় না। যে যেমন বোঝায় সেরকমই বুঝে যায়। তারা ভীষণ চঞ্চল মনেরও হয়। এরা একা চলতে পারেন না। আত্মবিশ্বাসের অভাব থাকে।
চা:
এরা মাটিতে পা রেখে চলে। খুব সাধারণ জীবনযাপনই এদের পছন্দ। এরা আড্ডা দিতে খুব ভালবাসেন। নিজেদের জন্য নয়, এরা সবসময় অন্যদের কথা ভাবেন। অন্যদের জন্য কিছু করতে পারলে খুশি হন। প্রশংসা নেয়ার জন্য কোনো কাজ করেন না। বরং আড়ালে থেকে কাজ করতে পছন্দ করেন।
ফ্র্যাপেচিনো:
ফ্র্যাপেচিনো পছন্দ মানে আপনি নিজেই নিজের ফেভারিট। শরীর স্বাস্থ্য সম্পর্কে এরা খুব সচেতন হন। সম্পর্ক ধরে রাখার ক্ষেত্রে এরা ততটা দৃঢ় হন না। খুব তাড়াতাড়ি কোনো কিছুতে বা কোনো ব্যক্তির বিষয়েও বিরক্ত হয়ে যেতে পারেন। এরা খুব জেদি ধরনের হন।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.