অদ্ভুতুড়ে 7:16 AM

 

বিভিন্ন দেশি-বিদেশি খাবারের সাথে চাটনি ভীষণ পছন্দ করে এই দেশের মানুষ। চাটনি কিন্তু টক-ঝাল-মিষ্টিতেই সীমাবদ্ধ নয়। তেতুল, আম, বরই এসবের চাটনির চাইতে একটু অন্যরকম কোনো চাটনি তৈরি করতে চাইলে দেখে নিন আজকের ভীষণ সহজ রেসিপিটি। রঙ্গিন বিটরুটের সাথে নারিকেলের মুখরোচক স্বাদে তৈরি করে ফেলুন বিটের চাটনি। 

উপকরণ:
- আধা কাপ গ্রেট করা বিটরুট
- ১ টেবিল চামচ তেল
- সিকি চামচ মাসকলাইয়ের ডাল
- ৩ টা কাশ্মীরী শুকনো মরিচ
- ৪/৫টা কারি পাতা
- সিকি কাপ কোরানো নারিকেল
- লবণ স্বাদমতো
- ১ চা চামচ তেল (বাগাড় দেবার জন্য)
- সিকি চা চামচ রাই সরিষা (বাগাড় দেবার জন্য)
প্রণালী:
১) একটা বড় নন-স্টিক প্যানে তেল গরম করে নিন। এতে মাসকলাইয়ের ডাল, শুকনো মরিচ এবং কারিপাতা দিয়ে মাঝারি আঁচে সাঁতলে নিন কিছুক্ষণ।
২) এতে বিটরুট দিন। নারিকেল এবং লবণ দিয়ে ৪-৫ মিনিট নেড়েচেড়ে ভেজে নিন।
৩) চুলা থেকে নামিয়ে নিন। পুরোপুরি ঠাণ্ডা হতে দিন।
৪) ঠাণ্ডা হয়ে গেলে ২ টেবিল চামচ পানি দিয়ে ব্লেন্ড করে নিন। একটা বাটিতে নামিয়ে রাখুন।
৫) ছোট একটা প্যানে বাগাড়ের তেল গরম করে নিন। এতে সরিষা দিন। সরিষা ফুটতে শুরু করলে বাটিতে রাখা চাটনির ওপর ঢেলে দিন।
পরিবেশন করতে পারেন আপনার পছন্দের দোসা, পরোটা, নান অথবা গরম ভাতের সাথে।
টিপস:
- ইচ্ছে হলে এয়ারটাইট কন্টেইনারে রেখে ২ দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন ফ্রিজে।
রেসিপি ও ছবি- Tarla Dalal, www.tarladalal.com

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.