অদ্ভুতুড়ে 10:53 PM

চিত্রনায়িকা মিষ্টি জান্নাত, একের পর এক যৌথপ্রযোজনার ছবিতে যুক্ত হচ্ছেন। গেল বছর কলকাতার নায়ক সোহমের সঙ্গে ‘আমার প্রেম তুমি’ শেষ হতে না হতেই,  চুক্তিবদ্ধ হন ‘নকশী কাঁথার খোঁজে’ নামের নতুন একটি চলচ্চিত্রে। 

 ভারতের সূর্যের রানী বাংলাদেশের মিষ্টি
 সেই ধারাবাহিকতায় এবার যোগ দিলেন ‘তুই আমার রানী’ শিরোনামের আরেকটি যৌথ প্রযোজনার ছবিতে। এতে মিষ্টির বিপরীতে থাকছেন কলকাতার সূর্য। 
মিষ্টি জান্নাতের নতুন মিশন ‘তুই আমার রানী’ শুরু হচ্ছে আগামী ২২ এপ্রিল। ভারতের রামুজি ফিল্ম সিটিতে ছবিটির শুটিং চলবে আগামী ৯ মে পর্যন্ত। বিষয়টি বাংলামেইলকে নিশ্চিত করেছেন ছবির নায়িকা মিষ্টি জান্নাত নিজেই।
‘তুই আমার রানী’র কাহিনিতে দেখা যাবে, ঘরের ভাত খেয়ে বনের মোষ তাড়ানো হরিদেবপুরের সমাজ হিতেষী নেতা রাজা। সমাজসেবার পাশাপাশি হঠাৎ হঠাৎ যে কারো প্রেমে পরার অভ্যাস। সেটা স্কুলের ম্যাডামও হতে পারে, আবার স্টুডেন্টও। স্থানীয় প্রভাবশালী ব্যক্তি শিবরামের সঙ্গে তার সব সময়ই আদায় কাঁচকলা। বিরোধটা মূলত একাল বনাম সেকাল। অথচ সেই শিবরামেরই মেয়ে শ্রেয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে রাজা। যদিও শিবরামের ইচ্ছে বাঙ্গালী প্রাচীন সংস্কৃতি মেনে, নিজের পছন্দ করা ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবেন। হবু শশুরের চোখ এড়িয়ে নানা ঘটনার মধ্য দিয়ে চলতে থাকে তাদের প্রেম। কিন্তু গণ্ডগোলটা বাধে শিবরামের হাতে ধরা পরার পর। পরের ঘটনা জানতে ছবিটি দেখতে হবে বলে জানিয়েছে মিষ্টি জান্নাত। 
মিষ্টি-সূর্য ছাড়াও ‘তুই আমার রানী’তে থাকছেন ভারতের রাজেশ শর্মা, সুপ্রিয় দত্ত, দোলন, কাঞ্চন। অন্যদিকে বাংলাদেশের আবু হেনা রনি, সজল, রেবেকা রউফসহ বেশ কয়েকজনের অভিনয় করার কথা রয়েছে। 
কাহিনির পাশাপাশি ছবিটি পরিচালনা করছেন ভারতের পীযূষ শাহা। তার সঙ্গে রয়েছেন বাংলাদেশের সজল আহমেদ। বাংলাদেশের হ্যাভেন মাল্টিমিডিয়া ও ভারতের প্রিন্স এন্টারটেইনমেন্ট পি-৪ যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে। প্রীতমের সঙ্গীতায়োজনে ছবির গানগুলোতে কণ্ঠ দিবেন শান, অরিজিৎ সিং, আসিফ আকবর, পলক, জুবিন গার প্রমুখ।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.