অদ্ভুতুড়ে 11:23 PM

ভারতের মুম্বাইয়ে ‘মিস ইন্ডিয়া ২০১৬’ প্রতিযোগিতার আসর বসেছিল গত শনিবার। এবারের আসরে মিস ইন্ডিয়ার মুকুট জিতেছেন দিল্লির মেয়ে প্রিয়দর্শিনী চ্যাটার্জি। তিনি এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবেন। 

মিস ইন্ডিয়া’ প্রিয়দর্শিনী চ্যাটার্জি এই আসরে প্রথম রানারআপ হয়েছেন বেঙ্গালুরুর মেয়ে শুশ্রুথি কৃষ্ণা। দ্বিতীয় রানারআপের মুকুট উঠেছে লক্ষ্ণৌয়ের সুন্দরী পাংখুরি গিদওয়ানির মাথায়।

তারকাখচিত এই আসরের উপস্থাপক ছিলেন বলিউডের চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক করন জোহর এবং টেলিভিশন উপস্থাপক মনীশ পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘বলিউড বাদশা’ শাহরুখ খান। তিনিই ‘মিস ইন্ডিয়া ২০১৬’-এর নাম ঘোষণা করেন। মঞ্চে উঠেই এই তারকা তাঁর স্বভাবসুলভ হাসিঠাট্টায় সবাইকে আনন্দ দেন।

এ ছাড়া এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান, শহীদ কাপুর, টাইগার শ্রফ, অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ ও র‍্যাপ গায়ক বাদশাহ। সুনিধি চৌহানের জনপ্রিয় সব গানের সঙ্গে র‍্যাম্পে হাঁটেন প্রতিযোগীরা।

বিচারক দলে ছিলেন সঞ্জয় দত্ত, ইয়ামি গৌতম, অর্জুন কাপুর, কবির খান, অ্যামি জ্যাকসন, মিস ওয়ার্ল্ড ২০১৫ মিরেইয়া লালাগুনা, সানিয়া মির্জা, একতা কাপুর, ডিজাইনার মনীশ মালহোত্রা ও শেইন পিকক।
সেদিন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পোশাক নকশা করেছিলেন অঞ্জু মোদি, নম্রতা জোশিপুরা, ফাল্গুনি ও শেইন পিকক।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.