অদ্ভুতুড়ে 4:56 AM

গিরিশ পার্কে ফ্লাইওভার ভেঙে পড়ার ঘটনায় নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে সরাসরি ৩০২ ধারায় খুনের মামলা রুজু করা হল। পাশাপাশি, যারা সেতু তৈরিতে কাঁচামাল সরবরাহ করেছিল তাদের বিরুদ্ধেও একই ধারায় মামলা করা হয়েছে। সেতু যাদের দেখাশোনা করার কথা ছিল, তাঁরা তা ঠিক মতো করেছে কিনা তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। 


গত রাতেই নির্মাণকারী সংস্থার ৭ জন শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য লালবাজারে নিয়ে আসা হয়। রাতভর তাঁদের দফায় দফায় জেরা করা হয়। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতেই সংস্থার বালি, হাওড়া, উত্তরপাড়া, আনন্দপুর এবং হায়দরাবাদের অফিসে তল্লাশি অভিযান চালানো হয়েছে।

অন্যদিকে, অভিযোগ দায়ের হওয়ার পর এই বিষয়ে মুখ খুলল নির্মাণকারী সংস্থার কর্তৃপক্ষ। তাদের দাবি, এই দুর্ঘটনা ভগবানের ইচ্ছাতেই হয়েছে, তাদের এই বিষয়ে কোনও ভূমিকাই আদপে নেই। জানানো হয়েছে, মালের গুণমান ঠিকই ছিল।  তদন্ত হলে, সবরকম সাহায্যই তারা করবে। জানিয়েছে নির্মাণকারী সংস্থাটি।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.