গুগল সার্চ ইঞ্জিনে সবচেয়ে বেশি খোঁজা হয় কাদের? দেখা গেছে, সারা বিশ্বের মানুষ সবচেয়ে বেশি খোঁজ করেন মার্কিন রিয়ালিটি টেলিভিশন তারকা কিম কার্দাশিয়ান এবং ফুটবলার লিওনেল মেসিকে। গুগলের পক্ষ থেকে মার্কিন সাময়িকী টাইমসকে এই পরিসংখ্যান দেওয়া হয়েছে। দেখা গেছে, কিম ও মেসিকে বিশ্বের ২৬টি দেশে গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে। কিম কার্দাশিয়ান যৌন আবেদনের জন্যই বিখ্যাত। আর মেসি তো সবার নয়নের মনি।

Post a Comment