অদ্ভুতুড়ে 12:32 AM

গরম প্রাণ জুড়াতে কত রকমের শরবত পান করে থাকি। এই সময়ে জনপ্রিয় একটি পানীয় হল কাঁচা আমের শরবত। টক, ঝাল, মিষ্টি এই পানীয়টি তৈরি করা তেমন কঠিন নয়, আবার স্বাদও দারুন। কাঁচা আমের এই পানীয়টি তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন অনেক দিন। আসুন তাহলে জেনে নেওয়া যাক মজাদার টক, ঝাল, মিষ্টি আম পান্নার রেসিপিটি।


উপকরণ:
২টি কাঁচা আম
৩/৪ কাপ চিনি
১/২ চা চামচ গোল মরিচ গুঁড়ো
১/২ চা চামচ লবণ
৩ টেবিল চামচ পুদিনা পাতা
১/৪ চা চামচ জিরা গুঁড়ো
২ কাপ পানি
বরফ কুচি
প্রণালী:
১। আম দুটি ভাল করে ধুয়ে দুই কাপ পানিতে সিদ্ধ করতে দিন।
২। আম সিদ্ধ হয়ে গেলে খোসা ছাড়িয়ে নিন।
৩। একটি পাত্রে আমগুলো থেকে আঁটি ছড়িয়ে নিয়ে ভাল করে ম্যাশ করে নিন।
৪। এর সাথে পুদিনা পাতা, গোল মরিচ গুঁড়ো এবং জিরা গুঁড়ো মেশান।
৫। তারপর চিনির গুঁড়ো দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। বরফ কুচি দিয়ে আবার ব্লেন্ড করুন।
৬। চামচ দিয়ে একবার স্বাদ পরীক্ষা করে নিন। প্রয়োজন হলে চিনি এবং বরফ কুচি দিয়ে আবার ব্লেন্ড করুন।
৭। এরপর ছাঁকনি দিয়ে ছেঁকে পরিবেশন করুন দারুন স্বাদের আম পান্না।
ইউটিউব চ্যানেল: Rajshri Food

পুরো রেসিপিটি দেখে নিন ভিডিওতে

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.