অদ্ভুতুড়ে 1:00 AM

ডিপজল একজন ভালো মানুষ। একাকিত্ব কাটাতে প্রতি রাতে শহরে ঘুরে বেড়ান। শহরের দুস্থ মানুষের সেবা করেন। নায়ক বাপ্পি তাঁকে শ্রদ্ধা করেন বড় ভাইয়ের মতো। 

ডিপজল মাহির প্রেমে পড়লো
বাপ্পিকে নিজের অতীতের কথা খুলে বলেন ডিপজল। তাতে বের হয়ে আসে মাহির প্রতি ডিপজলের প্রেমের গোপন কথা। বাংলা নতুন বছর উপলক্ষে আগামী ৮ এপ্রিল সারা দেশে মুক্তি পাচ্ছে বাপ্পি ও মাহির নতুন ছবি ‘অনেক দামে কেনা’। এর আগেও একবার সিনেমাটির মুক্তির তারিখ জানানো হয়েছিল। কিন্তু নানা কারণে আর তা মুক্তি পায়নি।  বাণিজ্যিক দিক বিবেচনা করে ‘অনেক দামে কেনা’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া বেছে নেয় বৈশাখের আগের এই সময়কে।

ডিপজল মাহির প্রেমে পড়লো
অনেক দামে কেনা’ ছবির মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন ডিপজল। আর প্রথমবারের মতো ডিপজলের সঙ্গে একত্রে সিনেমায় কাজ করতে যাচ্ছেন বাপ্পি-মাহি। ছবিতে মাহি একজন অন্ধ ফুলবিক্রেতা। ‘সিটি লাইটস’ ছবির ছায়া অবলম্বনে ‘অনেক দামে কেনা’র চিত্রনাট্য ও কাহিনি লিখেছেন আব্দুল্লাহ জাহির বাবু। পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.