অদ্ভুতুড়ে 11:13 PM

Restaurants-flavored-garlic-nan-easily-made-at-home-recipe-and-video

গরম গরম নানরুটি আর তার সাথে কাবাব ভাবতেই জিভে জল চলে আসে। নানরুটি এমন একটি খাবার যা মাংস, সবজি, ডাল, নেহারি সবকিছুর সাথে খেতে দারুন লাগে। আবার অনেকে রাতে ভাত খাওয়ার পরিবর্তে নানরুটি খেয়ে থাকেন। বিভিন্ন রেস্টুরেন্টে গেলে অনেকেই গার্লিক নান অর্ডার করে থাকেন। সাধারণ নানরুটি থেকে এর স্বাদ কিছুটা ভিন্ন। এই গার্লিক নান ঘরে তৈরি করে নিতে পারেন খুব সহজে। ভাবছেন কীভাবে? আসুন তাহলে এর রেসিপিটি জেনে নেওয়া যাক।


উপকরণ:
২ কাপ ময়দা
গরম পানি প্রয়োজন অনুযায়ী
১/২ টেবিল চামচ ইস্ট
১ টেবিল চামচ চিনি
লবণ স্বাদ অনুযায়ী
১ টেবিল চামচ তেল
১/২ কাপ রসুন কুচি
৩ টেবিল চামচ ধনেপাতা কুচি
মাখন


প্রণালী:
১।  গরম পানি প্রায় ৩/৪ কাপ এর সাথে চিনি এবং ইস্ট ভাল করে মিশিয়ে নিন। এটি ১০ মিনিট রেখে দিন।
২। আরেকটি পাত্রে ময়দা, লবণ এবং ইস্টের মিশ্রণটি মিশিয়ে ফেলুন।
৩। এবার মিশ্রণটি খুব ভাল করে মিশিয়ে ডো করে নিন। প্রয়োজন অনুযায়ী পানি মিশান। হাতে অল্প পরিমাণে তেল লাগিয়ে ডো তৈরি করুন।
৪। একটি কাঁচের পাত্রে ডোটি পাতলা কাপড় দিয়ে ঢেকে এক ঘণ্টা রেখে দিন।
৫। এক ঘন্টা পর দেখবেন ডোটি ফুলে ডাবল হয়ে গেছে।
৬। আরেকটি পাত্রে ধনেপাতা কুচি এবং রসুন কুচি মিশিয়ে নিন।
৭। চুলায় উচ্চ তাপে তাওয়া গরম করতে দিন।
৮। এবার ডো থেকে অল্প একটু ময়দা নিয়ে রুটি তৈরি করে নিন। এর উপর রসুন, ধনেপাতা কুচি রুটির উপর দিয়ে বেলে নিন। রুটির অপর পাশে সামান্য পানি দিয়ে বেলে নিন।
৯। তারপর রুটি তাওয়াতে দিন।
১০। রুটি ফুলে আসলে রুটি সরাসরি আগুনে সেঁকুন। এতে পোড়া পোড়া একটা ভাব আসবে রুটিতে।
১১। নানরুটির উপর মাখন ব্রাশ দিয়ে ঘষে নিন।
১২। ব্যস তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্বাদের মজাদার গার্লিক নান।

ইউটিউব চ্যানেল:CookingShooking

পুরো রেসিপিটি দেখে নিন ভিডিওতে...

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.