সাম্প্রতিক সময়ে স্ত্রীর সঙ্গে বিবাদের জের ধরে সঙ্গীতাঙ্গনে অনিয়মিত হয়ে পরেন সঙ্গীতশিল্পী আরফির শুভ। কিন্তু সেই ধাক্কা সামলে নিয়ে আবারো ব্যস্ত হয়েছেন গানের জগৎ নিয়ে। যার প্রমাণ মিলবে আসছে বৈশাখে।

এবার রুমির দুটি গানের মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। ইতিমধ্যেই একটি অনলাইনে প্রকাশিত হয়েছে। অপরটি আগামীকাল প্রকাশের কথা রয়েছে।
পহেলা বৈশাখ উপলক্ষে আরফিন রুমির গাওয়া ‘তুমি ছাড়া’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। ফয়সাল রাব্বিকীনের কথায়, গানটির সুর ও সংগীতায়োজন করেছেন করেছেন রুমি নিজেই। সিলেটের বিভিন্ন লোকেশনে গানটির চিত্রধারণ করা হয়েছে। এতে মডেলের ভূমিকায়ও রুমির দেখা মিলবে। মিউজিক ভিডিওটি নির্দেশনা দিয়েছেন নাজমুল।
আরফিন রুমি জানান, এবারের বাংলা নববর্ষে ভক্তদের জন্য উপহার হিসেবে এ মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন। সবকিছু ঠিক থাকলে আগামীকাল গানটি ইউটিউব ও বিভিন্ন চ্যানেলে প্রচারিত হবে।
এদিকে জাহিদ আকবরের কথায় গেল বছর ‘মাতি চলো’ শিরোনামে একটি গান গেয়েছিলেন আরফিন শুভ। এবার বৈশাখে গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হলো। চন্দন রয়ের নির্দেশনায় বাংলা ঢোলের নিজস্ব ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশ করা হয়েছে।
অন্যদিকে ‘বুকের ভেতর’ শিরোনামে নতুন একটি অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন আরফিন রুমি। এতে তার সঙ্গে দ্বৈতকণ্ঠ দিয়েছেন পড়শী।
Post a Comment