অদ্ভুতুড়ে 10:35 PM
বিপাশা বিয়ের পিঁড়িতে ভসছেন এপ্রিলেইএপ্রিলেই করন সিং গ্রোভারের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন বিপাশা বসু। ২৮ এপ্রিল মেহেন্দি। ২৯ তারিখ বিয়ে। একেবারে বাঙালি রীতি মেনে। ছাদনাতলা সাজানো হবে বিপাশার মুম্বইয়ের বাড়িতে। থাকবে পাত্র–পাত্রীর পরিবার। আর শিল্পা শেঠি, রাজ কুন্দ্রার মতো নায়িকার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু। বিপাশার পোশাকের নকশা করছেন তাঁর বন্ধু–ডিজাইনার রকি এস। বিয়ের পরের দিনই মুম্বইয়ের এক পাঁচতারায় রিসেপশন। সেদিন হাজির থাকবে তামাম বলিউড। এর আগে ডিনো মোরিয়া এবং জন আব্রাহামের সঙ্গে লিভ ইন সম্পর্কে থাকলেও এই প্রথম বার বিয়ে করছেন ৩৭ বছরের বিপাশা। তবে ৩৪ বছরের করনের এটা তৃতীয়বার।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.