অদ্ভুতুড়ে 10:15 PM

কঙ্গনা বিতর্ক কোনওভাবেই পিছু ছাড়ছে না ঋত্বিক রোশনের। টুইটারে কঙ্গনাকে কটাক্ষ করতে গিয়ে বড়সড় বিতর্কে জড়িয়ে গেলেন তিনি নিজেই। ‘‌পোপ’ সংক্রান্ত টুইটের জন্য আইনি নোটিস পেলেন তিনি।‌ ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। 

ঋত্বিক রোশনের সমকাম পোপের সঙ্গে ?

বেশ কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে ঋত্বিককে ‘‌বোকা প্রাক্তন প্রেমিক’‌ বলে মন্তব্য করেছিলেন কঙ্গনা। তাতে ঋত্বিক পাল্টা টুইট করেন, ‘‌যাঁর সঙ্গে আমার নাম জড়ানো হচ্ছে, তাঁর থেকে ভাল কোনও পোপের সঙ্গে আমি প্রেম করতাম!‌’‌ যাবতীয় জলঘোলার শুরু সেখান থেকেই। সাক্ষাৎকার-‌টুইটারের খোঁচাখুঁচি গিয়ে পৌঁছয় আইনি লড়াইয়ে। দু‌জন পরস্পরকে আইনি নোটিসও পাঠান। এর মধ্যে পোপ নিয়ে মন্তব্যের জন্য নতুন একটি নোটিস পেয়েছেন ঋত্বিক। নোটিসটি এসেছে মহারাষ্ট্র সংখ্যালঘু কমিশনের প্রাক্তন ভাইস-‌চেয়ারম্যান আব্রাহাম মাথাইয়ের তরফে। নোটিসে বলা হয়েছে, ঋত্বিক রোশনের মন্তব্য রোমান ক্যাথলিক সম্প্রদায়ভুক্তদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছে। সজ্ঞানে এবং ইচ্ছাকৃতভাবে এমন কুরুচিকর মন্তব্যের জন্য সাতদিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে তাঁকে। না–‌হলে ভারতীয় দণ্ডবিধির ২৯৫-‌এ ধারা (‌ইচ্ছাকৃতভাবে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া বা অপমান করা)‌-‌এ তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হবে।
‌‌

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.