অদ্ভুতুড়ে 11:14 PM

এক মিনিটের একটি তথ্যচিত্র। এটি তৈরি হচ্ছে দেশের তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তি খাতে আরও বেশি সম্পৃক্ত হতে উৎসাহিত করার জন্য। এতে তরুণ প্রজন্মের জনপ্রিয় মুখ তাহসান ও মিমকে দেখা যাবে। 


তরুণদের জন্য তাহসান-মিমসামীর আহমেদের নির্দেশনায় গত বুধবার তেজগাঁওয়ের কোক স্টুডিওতে শুরু হয়েছে তথ্যচিত্রটির শুটিং।
তরুণ প্রজন্মকে তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহারে আরও উদ্বুদ্ধ করার এ উদ্যোগের সঙ্গে থাকতে পেরে তাহসান ও মিম দুজনেই খুশি। তাহসান বলেন, ‘এই তথ্যচিত্রে আমাদের জীবনের ছয়টি অবস্থান তুলে ধরা হবে। ছাত্রজীবন পার হওয়ার পর তথ্যপ্রযুক্তি খাতে সেরা মানুষ হয়ে ওঠার গল্পটাই তুলে ধরা হয়েছে। কাজটা করেও বেশ ভালো লাগছে।’
মিম বলেন, ‘আমাদের দেশের বেশির ভাগ অভিভাবক এখনো মনে করেন, সন্তানেরা পেশা হিসেবে চিকিৎসা আর প্রকৌশলবিদ্যাকেই বেছে নিক। কিন্তু তথ্যপ্রযুক্তিও যে একটা দারুণ সম্ভাবনাময় পেশা হতে পারে, সে ব্যাপারটি আমরা তরুণ প্রজন্মের কাছে তুলে ধরব।’
সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে তাহসান ও মিম অভিনীত তথ্যচিত্রটি।
এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এর প্রচার শুরু হবে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.