অদ্ভুতুড়ে 10:53 PM



সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে খুব কম সময়ই নিজের একক ছবি পোস্ট করেন সালমান খান। ‘বজরঙ্গি ভাইজান’-এর সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টগুলোতে খুঁজলে দেখা যাবে, পরিবারের লোকজন অথবা নির্মাণাধীন ছবির অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে ছবি পোস্ট করেছেন। ‘সল্লু’ ভাই সচরাচর ফোনকল রিসিভ করেন না, ‘সেলফি’ তুলে অনলাইনে পোস্ট করেন না। কিন্তু ইনস্টাগ্রামে তাঁর সাম্প্রতিক একটি ছবি এর ব্যতিক্রম। ‘দাবাং’ তারকা প্রথমবারের মতো নিজের একক সেলফি তুলে ফটোশেয়ারিং ওয়েবসাইটটিকে শেয়ার করেছেন। ছবিতে তাঁকে বেশ ফুরফুরে লাগছে। ভক্তদের জন্য এটা সালমানের বড় একটা সারপ্রাইজই বলতে হবে !

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.