অদ্ভুতুড়ে 10:41 PM

এতোদিন দুটি সিনেমা ছিল ২০০ কোটি ডলারের ঘরে। জেমস ক্যামেরনের ‘টাইটানিক’ ও ‘অ্যাভাটার’। এবার তার সঙ্গে যুক্ত হলো জে জে আব্রামসের ‘স্টার ওয়ারস : দ্য ফোর্স অ্যাওয়াকেন্স’। পাশাপাশি গড়েছে ত্রিশের অধিক রেকর্ড।




৬ ফেব্রুয়ারি সিনেমাটি এ মাইলফলক স্পর্শ করে। আর স্থানীয় আয়েও রেকর্ড গড়েছে সিনেমাটি। ৯০ কোটি ডলারের বেশি আয় করে উত্তর আমেরিকায় শীর্ষ আয়ের তালিকায় এক নাম্বারে অবস্থান করছে। ৭৬ কোটি ডলারের বেশি আয় করে আগের অবস্থানটি ছিল ‘অ্যাভাটার’র। মাত্র ২০ দিনে সে রেকর্ড গুড়িয়ে দেয় ‘স্টার ওয়ারস’ সিক্যুয়ালটি।
অন্য দুই সিনেমার তুলনায় কম সময়ে ২০০ কোটি ডলার আয় করেছে ‘দ্য ফোর্স অ্যাওয়াকেন্স’। সময় লেগেছে মাত্র ৫৩ দিন। অন্যদিকে ‘অ্যাভাটার’র সময় লেগেছে ৩১৮ দিন, তাও আবার দুটি আলাদা রিলিজে এ আয় আসে।
এ দিকে সিরিজের পরবর্তী দুই কিস্তি মুক্তি পাবে ২০১৬ ও ২০১৭ সালে। চলতি বছরের ১৬ ডিসেম্বর মুক্তি যাবে ‘রোগ ওয়ান : আ স্টার ওয়ারস স্টোরি’, পরের বছরের ১৫ ডিসেম্বর মুক্তি পাবে ‘স্টার ওয়ারস : এপিসোড এইট’।
এবার একনজরে আয়ের রেকর্ড করা শীর্ষ ৫ সিনেমা—
উত্তর আমেরিকার স্থানীয় বাজার
১. স্টার ওয়ারস : দ্য ফোর্স অ্যাওয়াকেন্স (২০১৫)— ৯০ কোটি
২. অ্যাভাটার (২০০৯)— ৭৬ কোটি
৩. টাইটানিক (১৯৯৭)— ৬৫.৮ কোটি
৪. জুরাসিক ওয়ার্ল্ড (২০১৫)— ৬৫.২ কোটি
৫. দ্য অ্যাভাঞ্জারস (২০১২)— ৬২.৩ কোটি
বিশ্বব্যাপী আয়
১. অ্যাভাটার (২০০৯)— ২৭৮.৮ কোটি
২. টাইটানিক (১৯৯৭)— ২১৮.৬৮ কোটি
৩. স্টার ওয়ারস : দ্য ফোর্স অ্যাওয়াকেন্স (২০১৫)— ২০০ কোটি
৪. জুরাসিক ওয়ার্ল্ড (২০১৫)— ১৬৭ কোটি
৫. দ্য অ্যাভাঞ্জারস (২০১২)— ১৫১.৯৬ কোটি

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.