অদ্ভুতুড়ে 1:35 AM

রিয়েলিটি শো থেকে উঠে এসে জনপ্রিয়তা পেয়েছেন দু’জনই, অডিও আর চলচ্চিত্রের গানে ইমরান ও পড়শীর শ্রোতাপ্রিয় গানের সংখ্যাও কম নয়। কিছুদিন বিরতির পর আবার এক গানে পাওয়া যাবে দু’জনের কণ্ঠ। এবার ‘মিসড কল’ ছবিতে গেয়েছেন তারা।


‘ভালোবাসার ছবি আঁকতে শুধু তোমাকে চাই’ কথার গানটি লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। সম্প্রতি ইস্কাটনের ভেলোসিটি স্টুডিওতে এর রেকর্ডিং হয়।

গান প্রসঙ্গে ইমরান বাংলানিউজকে বলেন, “কিছুদিন আগে ইমন ভাইয়ের সুরে প্রথমবার গেয়েছি ‘মেঘকন্যা’ ছবিতে। আবার গাইলাম। নতুন গানটির কথা ও সুর একবার শুনলেই ভালো লাগার মতো।”

ইমরান আগে গাইলেও পড়শী এবারই প্রথম শওকত আলী ইমনের সুরে কণ্ঠ দিয়েছেন। একই ছবির জন্য এই সুরকারের আরেকটি গান গেয়েছেন হৃদয় খান।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.