অস্কার কমিটিতে রাখতে হবে নারী এবং সংখ্যালঘুদের।
![]() |
| অস্কার কমিটিতে রাখতে হবে নারী এবং সংখ্যালঘুদের। |
প্রতি বছর অস্কার পুরস্কারের জন্য প্রার্থী মনোনয়ন এবং পুরস্কার দিয়ে আসছে যুক্তরাষ্ট্রের অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। অ্যাকাডেমির সভাপতি শেরিল বুন ইস্যাক্স সম্প্রতি ঘোষণা দিয়েছেন, অ্যাকাডেমির পরিচালনা কমিটিতে তিনটি নতুন পদ যোগ করা হবে। এই তিন পদে জাতিসত্তার বৈচিত্র্য রাখা হবে। এমনকি দীর্ঘদিন নিষ্ক্রিয় আছেন পরিচালনা কমিটির এমন সদস্যদের ভোটাধিকারও বাতিল করা হবে।
অস্কারের জন্য মনোনীত তারকা ম্যাট ড্যামন নতুন এ সিদ্ধান্তের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘সংখ্যালঘু ও নারীদের সংখ্যা বাড়াতে অ্যাকাডেমিকে আরও অনেক কিছু করতে হবে।’
অস্কারের প্রবল সমালোচনার পর এবারের অনুষ্ঠান পরিকল্পনায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। এবারের অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন কৃষ্ণাঙ্গ অভিনেতা ক্রিস রক। বিবিসি

Post a Comment