২০১৫ সালের বলিউডের সবচেয়ে হিট সিনেমা ‘বাজরঙ্গি ভাইজান’। সমালোচক-দর্শকদের মন কেড়ে নেওয়া সিনেমাটি ভারতের সর্বকালের শীর্ষ আয়ের দ্বিতীয় স্থান দখল করেছে।
অথচ প্রাপ্য পারিশ্রমিকের পুরোটা এখনও হাতে পাননি সিনেমাটির নায়ক সালমান খান। অদ্ভুত এ খবরটি দিয়েছে স্পটবয় ডটকম।
ওই সংবাদে বলা হয়, সালমান এখনও অভিনয় বাবদ ৩৫ কোটি রুপি পান।
ইতোমধ্যে ‘বাজরঙ্গি ভাইজান’ মুক্তির ছয় মাস চলে গেছে। সিনেমাটির প্রদর্শনী থেমে গেছে বেশ আগে। টিভি প্রিমিয়ারও হয়ে গেছে। পুরস্কারও জিতেছে বেশকটি। কিন্তু টাকা পেলেন না ভাইজান।
সালমান বর্তমানে ব্যস্ত আছেন স্পোটর্স ড্রামা ‘সুলতান’র শুটিংয়ে। এ সিনেমায় তার বিপরীতে আছেন আনুশকা শর্মা।

Post a Comment