অদ্ভুতুড়ে 7:16 AM

তানিয়া বৃষ্টির স্বপ্ন পূরণ


তানিয়া বৃষ্টির স্বপ্ন পূরণ


ভিট তারকা তানিয়া বৃষ্টি এখন পুরোদস্তুর বড়পর্দার নায়িকা। সেজন্য ছোটপর্দায় তার উপস্থিতি আগের চেয়ে অনেক কম। তবে বৃষ্টির অনেক দিনের ইচ্ছে ছিল অভিনেতা জাহিদ হাসানের সঙ্গে একসাথে কাজ করবেন।

তার সেই ইচ্ছে অবশেষে পূরণ হলো। সম্প্রতি প্রথমবারের মতো বৃষ্টি কাজ করেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের বিপরীতে। ‘ফটোকপি’ নামের নাটকটি পরিচালনা করেছেন মজিবুল হক খোকন। 

তানিয়া বলেন, ‘জাহিদ ভাইয়ের সঙ্গে দেখা হলেই বলতাম, ভাইয়া, আপনার নায়িকা কবে হবো? অবশেষে সেই স্বপ্ন সত্যি হয়েছে। আমি খুব খুশি তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে। আশা করছি নাটকটি ভালো লাগবে সবার।’



বর্তমানে ‘ফটোকপি’ নাটকটির শুটিং চলছে রাজধানীর বিভিন্ন লোকেশনে এবং ভালোবাসা দিবসে নাটকটি চ্যানেল আইতে প্রচারিত হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.