অদ্ভুতুড়ে 10:12 PM

কার্টুন চরিত্র ‘ছোটা ভীম’ শিশুদের খুবই প্রিয়। শাহরুখ খানের ছোট ছেলে আবরামও এ সুপারহিরোর ভক্ত। সম্প্রতি তার সঙ্গে দেখা করতে ছোটা ভীম গিয়েছিল ‘দিলওয়ালে’ তারকার বাড়িতে।




ছোট ভীমকে কাল্পনিক চরিত্র বলেই সবাই জানে, তাহলে এটি কিভাবে সম্ভব হলো! অবাক হওয়ার কিছু নেই। ছোট ভীমের লাইফ সাইজের পুতুল পাঠানো হয়েছে আবরামকে।
কিছুদিন আগে শাহরুখ টুইটারে জানান, দুই বছর বয়সী আবরাম ছোট ভীম ও মোগলির কার্টুন দেখতে পছন্দ করেন। সে কথা মনে রেখেছেন গ্রিন গোল্ড এনিমেশনের সিইও রাজিব চিলাকা। তিনি আবার ছোটা ভীমের স্রষ্টা। তার পরিচালনায় নির্মিত হয়েছে সিনেমা ‘ছোটা ভীম হিমালয়ান অ্যাডভেঞ্চার’।
রাজিব জানান, ব্যয়বহুল সিনেমাটি আন্তর্জাতিক বাজারের কথা মাথায় রেখে নির্মিত হয়েছে। তাই প্রচারণার কমতি রাখছেন না।
সিনেমাটি মুক্তি পাবে ৮ জানুয়ারি। আর তার আগেই ছোটা ভীমকে পাঠানো হলো আবরামের কাছে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.