অদ্ভুতুড়ে 11:12 AM


বলিউড সিনেমা ভারতের বাইরেও বেশ জনপ্রিয়। এতে বড় অবদান রয়েছে তিন খান— 




আমির, শাহরুখ ও সালমানের। সম্প্রতি মুক্তি পাওয়া শাহরুখের ‘দিলওয়ালে’ মুক্তির ১০ দিনের মাথায় ভারতের বাইরে শীর্ষ আয়ের সিনেমার দশম স্থান দখল করে। বাকি নয়টি সিনেমার কতটি শাহরুখের?

‌আন্তর্জাতিক বাজারে ‘দিলওয়ালে’ মুক্তি পায় ১ হাজার ২১০টি পর্দায়। ১০ দিনে তুলে আনে ১ কোটি ৬৭ লাখ ডলারের বেশি।
তালিকার উপরের দিকে তাকালে দেখা যাবে অপর দুই খান— আমির ও সালমানকে। ২০১৪ সালে মুক্তি পাওয়া আমিরের ‌‘পিকে’ আয় করেছে ৪.৭ কোটি ডলার। ২.৯ কোটি ডলার নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে সালমানে ‌‘বাজরঙ্গি ভাইজান’ (২০১৫)। পরের অবস্থানে আছে আমিরের ‘ধুম থ্রি’ (২.৮ কোটি, ২০১৩)।
এ তালিকার পরের দিকে আছে শাহরুখের ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘মাই ইজ খান’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’, সালমানের ‘প্রেম রতন ধন পায়ো’ এবং আমিরের ‘থ্রি ইডিয়টস’।
কয়েক সপ্তাহ পর ‌‘দিলওয়ালে’ মুক্তি পাবে আরও কিছু দেশে। ধারণা করা হচ্ছে তা সিনেমাটির আয়ে প্রভাব ফেলবে। তবে তালিকায় উপরের দিকে উঠে আসলেও প্রথম তিন সিনেমাকে পেছনে ফেলার সম্ভাবনা নেই।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.