অদ্ভুতুড়ে 10:17 PM

অনেকেই অভিনয় করেন। কিন্তু এটাতো বলার অপেক্ষা রাখে না যে, সকলেই গুণী অভিনেতা নয়। কেননা মানসম্মত অভিনয় যিনি করতে পারবেন না তাকে আপনি গুণী অভিনেতা বা বড় অভিনেতা বলতে পারবেন না। এর কারণ হিসেবে এটাও লক্ষ করা যায়, অনেকেই অভিনয় করেন। কিন্তু মানুষ মনে রাখ কয়জনকে? অর্থাৎ কালজয়ী অভিনেতারা টিকে থাকেন তাদের অভিনয় দক্ষতার গুণেই।







একজন বিখ্যাত অভিনেতাকে প্রশ্ন করা হয়েছিল- অভিনয় মানসম্মত কিনা, অর্থাৎ একজন অভিনেতাকে কীভাবে বোঝা যাবে তিনি অনেক বড় অভিনেতা! উত্তরে তিনি বলেছিলেন- এটা আসলে খুবই জরুরি ও মজার প্রশ্ন। আসুন জেনে নেই কীভাবে আপনি বুঝবেন কে গুণী অভিনেতা।
বলা যায়, একজন প্রকৃত অভিনেতার যে বিষয়টি থাকতে হবে সেটা হল. অভিনেতা সেটাই বিশ্বাস করাতে চাচ্ছেন যে চরিত্রে তিনি অভিনয় করছেন। অর্থাৎ তার চরিত্র অনুযায়ী যেমন হওয়া উচিত তিনি তেমনটি করছেন। কোনো প্রকার বাহুল্য বা অতিরঞ্জিত বিষয় সেখানে অনুপস্থিত।
কিছু কিছু দৃশ্য খুবই সংক্ষিপ্ত হয়, এরকম উদহারণ বাদে বেশিরভাগ ক্ষেত্রেই একজন প্রকৃত অভিনেতার যে বিষয়টি আপনি অবশ্যই ধরতে পারবেন তা হল তার চরিত্র যেমনই হোক না কেন, তার অভিনয় দক্ষতার মাধ্যমে আপনাকে তিনি বিস্মিত করবেনই।
গুণী অভিনেতার আরেকটি দিক হল- তার অনেক কাজেরই সমালোচনা হবে। বেশিরভাগ ক্ষেত্রেই তিনি তবু অবিচল থাকবেন তার কাজের প্রতি। মানুষের যে অভিনয় ভালো লাগে না তা নিয়ে তারা কখনোই সমালোচনা করতে দায় অনুভব করবে না এটাই স্বাভাবিক।
একজন প্রকৃত অভিনেতার আরেকটি বৈশিষ্ট হবে তিনি শুনতে সক্ষম। অর্থাৎ কোনো কিছু গ্রহণ করার জন্যে শ্রবণযোগ্যতা তার হবে অনেক বেশি। তিনি যখন আরেক অভিনেতার কথা শুনছেন তখন তার অভিব্যক্তি এমন হবে যে, দর্শক তাতে মুগ্ধ না হয়ে পারবেন না।
সর্বোপরি একজন প্রকৃত অভিনেতার নীরবতা ও সরবতা দুটোই দর্শক-শ্রোতাকে আকৃষ্ট করে রাখবে। তার নীরবতাও মনে হবে তিনি কিছু বলছেন। আর তার অভিনয় দক্ষতা দিয়ে তিনি এমন বিষয়কেই ফুটিয়ে তুলতে সক্ষম হবেন যা মানুষ মনে রাখবে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.