কাহিনীর শুরু অরলো নামের এক ছোট্ট ডাইনোসরকে নিয়ে, যে এক দুর্ঘটনায় তার বাবাকে হারায়। একদিন ঘুরে বেড়ানোর সময় পাথরে পা পিছলে গড়িয়ে পড়তে থাকে অরলো। এরপরই সে নিজেকে আবিষ্কার করে নিজের পরিচিত পরিবেশ থেকে অনেক দূরে। নিজের ভ‚মিতে ফিরে যাওয়ার অভিযানের পথে হঠাৎই তার দেখা হয় এক ছোট্ট গুহামানবের সঙ্গে। সে গুহামানবের নাম রাখে স্পট। এরপর থেকেই শুরু হয় ইতিহাস বদলে যাওয়ার কাহিনী। ইতিহাসের পাতায় যে ডাইনোসরকে হিংস্র-বর্বর বলে আখ্যায়িত করা হয়েছে, সেই ডাইনোসরের সঙ্গেই মানুষের বন্ধুত্বের কাহিনীর রঙিন আঁচড় স্থান নেয় রূপালি পর্দায়।
অরলো ডাইনোসরের চরিত্রে কণ্ঠ দিয়েছেন শিশুশিল্পী রেয়মন্ড অশোয়া। আর স্পটের চরিত্রটিকে রূপদান করেছেন জ্যাক ব্রাইট। অন্যান্য চরিত্রে কণ্ঠ দিয়েছেন জেফ্রি রাইট, স্টিভ য্যান, অ্যানা প্যাকুইন, ডিরেক্টর পিটারসনসহ অনেকে। ২০ কোটি ডলার বাজেটে নির্মিত ছবিটি আয় করেছে ২১ কোটি মার্কিন ডলার।
Post a Comment