অদ্ভুতুড়ে 11:24 PM


 




বলিউড তারকা সালমান খান ও শাহরুখ খানের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ উঠেছে। একটি রিয়েলিটি শোর সেটকে কেন্দ্র করে এ বিপত্তির শিকার তারা।

হাই ভোল্টেজ রিয়েলিটি শো ‘বিগ বস’র নবম সিজনের একটি পর্বে হাজির হন ‘করণ-অর্জুন’ সিনেমার এ দুই তারকা। অনুষ্ঠানের সেটটি দেখতে মন্দিরের মতো।  ওই সেটে জুতা পায়ে পারফর্ম করার জন্য দুই খানের বিরুদ্ধে অভিযোগ এনেছেন গৌরব গুলাটি নামের এক ব্যক্তি।

দিল্লির এডিশনাল চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট ভি কে গৌতম অভিযোগটি আমলে নিয়ে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

গৌরব জানান, ইউটিউবে ১৫ ডিসেম্বরে রিয়েলিটি শোটির ভিডিও দেখতে পান। সেখানে দুই তারকাকে কালী মন্দিরের ভেতর জুতো পরা অবস্থায় দেখা যায়। যা ধর্মীয় অনুভূতির আঘাতের সামিল। এ ছাড়া সেটের ব্যাকড্রপে ছিল কালী মূর্তি।

ওই অভিযোগ পত্রে অনুষ্ঠানটির প্রযোজক ও পরিচালকের নামও রয়েছে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.