অদ্ভুতুড়ে 10:55 PM
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক গণমাধ্যম ফেসবুকে এর ব্যবহারকারীর সংখ্যা হু হু করে বাড়ছে। কোম্পানি বলছে, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর-এ তিনমাসে ৬ কোটি নতুন অ্যাক্টিভ ব্যবহারকারী ফেসবুকে যুক্ত হয়েছেন। এর ফলে বিশ্বে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা মোট ১৫৫ কোটিতে দাঁড়িয়েছে।  খবর বিবিসির।

ব্যবহারকারীর সংখ্যার সঙ্গে বাড়ছে এর আয়ও। বিজ্ঞাপন বেচে চলতি বছরের ওই তিনমাসে ফেসবুকের আয়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে।

জুলাই থেকে সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটির মোট আ
য় হয়েছে ৮৯১ মিলিয়ন ডলার, যা গত বছরের চেয়ে ১১ শতাংশ বেশি। গত বছর ওই সময়ে ফেসবুকের আয় ছিল ৮০৬ মিলিয়ন। 

ফেসবুক জানাচ্ছে, ফেসবুক যাতে ইনস্টাগ্রামে ও হোয়াটসঅ্যাপের কাছে থেকে আরো বেশি অর্থ আদায় এবং ভিডিও থেকে আয় বৃদ্ধি করতে বিনিয়োগকারীরা চুক্তি করতে লাইন ধরেছেন।

ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানিয়েছেন, এখন দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও উদ্ভাবনীর ওপর মনোযোগ দিয়েছে তার কোম্পানি।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, আগে প্রধানত ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপসে বিজ্ঞাপন আয় বাড়ানোর পরিকল্পনা ছিল। কিন্তু বিনিয়োগকারীরা শুধু বিশেষ একটি বিষয়ের ওপর সীমাবদ্ধ থাকায় বেশ উদ্বিগ্ন। তাই ব্যবসার আয় বাড়াতে নতুন নতুন ক্ষেত্রে কাজ করতে চান তারা

কর্তৃপক্ষ এটাও মানছে, ফেসবুকে মাসিক অ্যাক্টিভ ব্যবহারকারী বাড়া মানে ব্যাপক আকারে বিজ্ঞাপনদাতার তথ্য মানুষের কাছে পৌঁছানো।

তারা বলছেন, আমেরিকানরা প্রতিপাঁচ মিনিটের এক মিনিট ব্যয় করেন ফেসবুক ও ইনস্টাগামে।

নিজেদের ওয়েবসাইটে বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের পাশাপাশি ছোট প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের ওপর গুরুত্ব দিচ্ছে ফেসবুক।

গত সপ্তাহে ফেসবুক নতুন একটি ফিচারের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন জাকারবার্গ। এটাতে বিজ্ঞাপনদাতারা খুব কম মূল্যে তাদের বিজ্ঞাপন সেখানে দিতে পারবে।

কর্তৃপক্ষ বলছে, বর্তমানে উন্নয়নশীল দেশে মোবাইলে ফেসবুক ব্যবহার বেশ জনপ্রিয় হয়ে ওঠছে। তাই সেখানে বাড়ছে ব্যবহারকারীর সংখ্যা। গত তিনমাসে মোবাইলে ফেসবুকে ব্যবহারকারীর সংখ্যা ২৭ শতাংশ বেড়েছে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.