অদ্ভুতুড়ে 10:23 PM
পৃথিবীর বাইরের অন্যান্য গ্রহের অর্থাৎ ভিনগ্রহের প্রাণীদের বলা হয়ে থাকে, অ্যালিয়েন। তবে ভিনগ্রহে আসলেই কোনো প্রাণের অস্তিত্ব রয়েছে কিনা, তা নিয়ে বিতর্ক রয়েছে।




আর এই বিতর্কের কারণটা হচ্ছে, ভিনগ্রহীবাসীর যান বা ইউএফও (আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট)। নানা সময়ে পৃথিবীর বিভিন্ন দেশের আকাশে এমনকি মহাকাশেও একাধিকবার ইউএফও’র দেখা মিলেছে বলে দাবী করা হয়েছে। তাই এ নিয়ে বিতর্ক লেগেই রয়েছে।

এবার সেই বিতর্ককে আরো উসকে দিয়েছে মহাকাশচারী স্কট কেলির টুইটারে পোস্ট করা মহাকাশের একটি ছবি। স্কট কেলি হচ্ছেন সবচেয়ে বেশিদিন মহাকাশে অবস্থান করা যুক্তরাষ্ট্রের মহাকাশচারী। দীর্ঘদিন ধরে তিনি আন্তজার্তিক মহাকাশ স্টেশনে রয়েছেন।

সম্প্রতি কেলি স্কট আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তোলা দক্ষিণ ভারতের একটি ছবি তার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন। আর সেই ছবির ডান দিনে ওপরে থাকা আকাশে জ্বলজ্বলকৃত একটি বস্তু দেখে ইউএফও বিশেষজ্ঞরা, জ্বলজ্বলকৃত ওই বস্তুটিকে ভিনগ্রহীদের যান অর্থাৎ ইউএফ বলে দাবী করেছে। মুহূতেই ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ক্যামেরায় তোলা স্টট কেলির পোস্ট করা ওই ছবি।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.