ক্যাটরিনা কাইফ চললেন হানিমুন! গন্তব্য পাটায়া! ক্যাটরিনার হানিমুন হবে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে। তাহলে কি ক্যাটরিনার কথাই সত্যি? এই যে তিনি বার বার বলেন, রনবীর কাপুরের সঙ্গে তার কিছুই নেই, সেটাই ঠিক? আর, তাই যদি হয়, তবে কি সিদ্ধার্থ মলহোত্রকে মন দিয়েছেন তিনি? রনবীরের সঙ্গে ক্যাটরিনার সম্পর্কটা ঠিক কেমন, তার হদিশ এখনই মিলছে না। কিন্তু, সিদ্ধার্থ আর ক্যাটরিনার সম্পর্কের রসায়ন ইদানীং দেখছেন অনেকেই। নিত্যা মেহরার ‘বার বার দেখো’ ছবিতে! আর, সেই ছবির শুটিংয়ের জন্যই হনিমুনে পাটায়া যাচ্ছেন ক্যাটরিনা আর সিদ্ধার্থ! জানা গিয়েছে, সেখানে বেশকিছু নিবিড় দৃশ্য শুট করবেন তারা!

Post a Comment