অদ্ভুতুড়ে 10:30 PM


হৃতিকের সঙ্গে সম্পর্ক ভেঙেছে বেশ কয়েক মাস। তবে দুই ছেলের সঙ্গে আগের মতোই সম্পর্ক রয়েছে সুজান খানের। সম্প্রতি তাদের নিয়ে গোয়ায় ছুটি কাটাতে গিয়েছিলেন সুজান। সঙ্গে ছিলেন তাঁর বোন ফারহা আলি খান। গোয়ার বিচে বিকিনি পরে তোলা ছবি সোশাল সাইটে শেয়ার করেছেন খোদ সুজান। ফারহার সঙ্গে ছবি শেয়ার করে সুজান লিখেছেন, ‘গোয়া মেমোরিজ…আমার বোন ফারহার সঙ্গে। জীবনটা খুব সুন্দর। বিচে এসে সেটা আরও ভালভাবে উপভোগ করা যায়।’ ছেলের সঙ্গেও পোজ দিয়েছেন সুজান। লিখেছেন, ‘আমার সূর্যের রশ্মি’। বলিউডের একাংশ মনে করছেন, গোয়া ট্রিপটা সুজানের জন্য খুব দরকার ছিল। হৃতিকের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অভিনেতা অর্জুন রামপালের সঙ্গে সুজানের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছিল বি-টাউনে। যদিও দু’জনের কেউই সে সম্পর্ককে স্বীকার করেননি। শোনা গিয়েছিল, হৃতিকেরই এক কাছের বন্ধুকে বিয়ে করতে চলেছেন সুজান। বেশ কয়েক বছর আগে ‘প্রাইভেট পার্টি’তে তাঁর সঙ্গে আলাপের পরই ঘনিষ্ঠতার শুরু। সে জল্পনাকেও গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন তিনি। এ সব থেকে বেরোতেই একটা লম্বা ছুটির দরকার ছিল সুজানের।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.