হলিউডের ছবি 'ফিফটি শেডস অব গ্রে' ছবিটি ভারতে নিষিদ্ধ হয় নগ্নতার কারণে। এ ছবিটি বলিউডপাড়ায় রিমেক করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, রিমেক করা হলে এই সাহসী চরিত্রে কে অভিনয় করবেন?
এই প্রশ্নের উত্তর দিয়েছেন 'শানদার' ছবির পরিচালক বিকাশ বেহেল। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, 'ফিফটি শেডস অফ গ্রে'র দেশি রিমেক তৈরি হলে অভিনয়ের জন্য দীপিকা পাডুকোন ও ক্যাটরিনা কাইফকে অভিনয়ের প্রস্তাব দেবেন তিনি। তবে হলিউডের ছবিটি এখন পর্যন্ত দেখেননি বিকাশ। এ ছবিতে অভিনয় করতে হলে আবেদনময়ী অভিনেত্রীর প্রয়োজন পড়বে। এ কথা ভেবেই তিনি দীপিকা পাডুকোন এবং ক্যাটরিনা কাইফের কথা বলেন তিনি।
বিকাশ বলেন, দীপিকার মুখে একটা সারল্য রয়েছে। আবার পাশাপাশি তিনি শয্যাদৃশ্যেও দারুণ হট দৃশ্য দর্শকদের উপহার দেওয়ার ক্ষমতা রাখেন। আর দীপিকার সঙ্গে যদি রণবীর সিংকে নেওয়া হয়, তবে তো কথাই নেই। ছবিটি তৈরি হবে, বা আদৌও তৈরি হবে কি না, সে নিয়ে এখনো কোনো নিশ্চিত খবর নেই।

Post a Comment