অদ্ভুতুড়ে 3:49 PM
কারিনার এটিই হবে প্রথম ঢাকা সফর।


ঢাকা আসছেন কারিনা কাপুর। ওয়ান মোর জিরো কমিউনিকেশন আয়োজিত এক কনসার্টে আসবেন তিনি। তালিকাটা দেখে নেই, বলিউডের শীর্ষ নায়িকা কারিনা কাপুর খান, রকস্টার খ্যাত নার্গিস ফাকরি ও কণ্ঠশিল্পী বেনী দয়াল। কারিনার এটিই হবে প্রথম ঢাকা সফর।

এছাড়াও আয়োজক গান বাংলার প্রধান নির্বাহী কৌশিক তাপস বলিউডের কম্পোজার সেলিম সোলায়মান-এর সাথে একসাথে কাজ করার উদ্যোগ নিচ্ছেন। কনসার্টটি অনুষ্ঠিত হবে আগামী ২৯ জানুয়ারি। এই বিশেষ কনসার্টের টিকেট মূল্য রাখা হয়েছে ৫ হাজার টাকা থেকে ২ লক্ষ টাকা। বিস্তারিত জানাতে বিভিন্ন চ্যানেলে ক্যাম্পেইন খুব শিগগিরই শুরু করবেন বলে জানান তিনি।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.