অদ্ভুতুড়ে 11:36 PM
নারী উদ্যোক্তাদের সমস্যা এবং সেগুলো সমাধানের পথ অনুসন্ধান ও ভবিষ্যৎ করণীয় নিয়ে কর্মশালা করেছে ‘চাকরি খুঁজব না, চাকরি দেব’ গ্রুপ।
‘নারী উদ্যোক্তা : চ্যালেঞ্জ ও করণীয়’ শিরোনামের কর্মশালাটি শনিবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২০জন নারী উদ্যোক্তা অংশ নেন।
কর্মশালায় অংশ নেয়া নারী উদ্যোক্তারা তাদের নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। পরে সেগুলো সমাধানের জন্য নির্দেশনামূলক আলোচনা হয়।
weman
চাকরি খুঁজব না, চাকরি দেব গ্রুপের সমন্বয়ক প্রমি নাহিদ জানান, সঠিক নির্দেশনার অভাবে নারী উদ্যোক্তারা কিছুটা হলেও হতাশাবোধ করেন। সেজন্য তাদের সঠিক পরামর্শ দিয়ে পুরুষ উদ্যোক্তাদের সাথে সম-প্রতিযোগিতায় আনার জন্য এই আয়োজন।
কর্মশালায় চাকরি খুঁজব না, চাকরি দেব গ্রুপের অ্যাডমিন মুনির হাসান, অপটিমা এইচআর সল্যুশনের প্রতিষ্ঠাতা এম মোরশেদ হায়দার, আইঅ্যামএসএমই বাংলাদেশের সংগঠক ফারহানা নাজনীন, টেকমেনিয়া’র সিইও তাসমি মিজি, কারিগরবিডির প্রতিষ্ঠাতা তানিয়া ওহাবসহ আরও অনেকেই আলোচনায় অংশ নেন।
২০১১ সাল থেকে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএস) উদ্যোগে ‘চাকরি খুঁজব না, চাকরি দেব’ গ্রুপটি কাজ করছে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.