অদ্ভুতুড়ে 3:17 AM
এবার সানির মাস্তিজাদের পথ আটকে দাঁড়িয়েছে ভারতীয় সেন্সর বোর্ড


বলিউডে অভিষেক হওয়ার পর কিছুটা যেন পেছনের সারিতেই ছিলেন সানি লিওন। তবে সে চোট সামলে একটা সময় নিজের চেষ্টা আর প্রযোজকদের ব্যবসাবুদ্ধির কল্যাণে ইঁদুরদৌড়ে ভালোভাবেই নেমে পড়েছিলেন তিনি। সাম্প্রতিক ছবি মাস্তিজাদে তাঁর আরেকটি সাফল্য হতে পারত। কিন্তু অশ্লীলতার অভিযোগে এবার সানির পথ আটকেছে ভারতীয় সেন্সর বোর্ড। অশ্লীলতার অভিযোগে ছাড়পত্র আটকে গেছে মাস্তিজাদের। এক খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

সানি লিওনের ছবি মানেই যেন সেখানে খোলামেলা দৃশ্য আর যৌনতা আছেই। দর্শক থেকে সমালোচক কমবেশি সবাই এটা নিশ্চিত হয়েই ছবি দেখতে বসেন। আর যারাই সানিকে নিয়ে ছবিতে টাকা লগ্নি করেন। তাঁরাও সে বিষয়টি মাথায় রেখেই যেন ব্যবসায় নামেন। সেন্সরের কাঁচির ধার বাঁচিয়ে এর আগের ছবিগুলো টপকালেও এবার মাস্তিজাদের পথ আটকে দাঁড়িয়েছে ভারতীয় সেন্সর বোর্ড।

আর এ কারণেই মিলাপ জাভেরির এই ছবির কোনো মুক্তির তারিখ ঠিক হয়নি। মাস্তিজাদে ছবিতে অভিনয় করেছেন তুষার কাপুর, বীর দাস আর সানি লিওন। সানির আবার এ ছবিতে দুই ভূমিকা। দুটি চরিত্রে অভিনয় করছেন বলিউডের সেক্স সিম্বল হয়ে ওঠা এই ইন্দো-কানাডীয় আলোচিত অভিনেত্রী।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.