একদল বাঘের বাচ্চা প্রতিপালনের দায়িত্ব নিল এক ওরাং ওটাং। বাচ্চাগুলোকে
বোতলে করে খাওয়ানো থেকে শুরু করে তাদের দেখভালের যাবতীয় কাজ সে
একাই করছে।
এক ভিডিও ক্লিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের মারটল
বিচ সাফারি পার্কের একদল বাঘ শাবকের সাথে খেলা করছে ওরাং ওটাংটি। শুধু
খেলাই নয় হাঁটুর উপর বসিয়ে বাচ্চাদের বোতলে করে খাওয়াচ্ছে সে।
যুক্তরাষ্ট্রের চিড়িয়াখানাগুলোতে ভিন্ন ভিন্ন প্রজাতির প্রাণীদের মধ্যে এ ধরণের
অস্বাভাবিক বন্ধুত্ব আজকাল প্রায়ই দেখা যায়।
Post a Comment