![]() |
| পল ওয়াকারের গাড়ি নিলামে |
নিলামে উঠেছে ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ তারকা পল ওয়াকারের গাড়ি। সিরিজের প্রথম ছবিতে পল একটি কমলা রঙের গাড়ি চালান। তার সম্মানে সেই গাড়িটি নিলামে তোলা হয়েছে।
আগামী ১৬ মে নিলামের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ইন্ডিয়ানাপলিসের ইন্ডিয়ানা ফেয়ার গ্রাউন্ডসে অনুষ্ঠিত হবে নিলাম। তবে এখনও খোলাসা করা হচ্ছে না গাড়িটির মালিক কে। ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’-এর প্রথম ছবিতে অভিনেতা ভিন ডিজেলের সাথে গাড়িটি নিয়ে রেস করেন পল।
উল্লেখ্য, এখন পর্যন্ত সিরিজের শেষ চলচ্চিত্র ‘ফিউরিয়াস ৭’-এর শুটিং চলাকালীন গাড়ি দূর্ঘটনায় মারা যান পল। ছবির শেষ অংশে তিনি অভিনয় করতে পারেননি।

Post a Comment