অদ্ভুতুড়ে 3:50 AM
আগামী বছর শেষ ‘আমেরিকান আইডল’








মার্কিন সংগীতভিত্তিক রিয়ালিটি শো ‘আমেরিকান আইডল’ শেষ হচ্ছে আগামী বছর। অত্যন্ত সফল ১৪টি সিজনের পর ২০১৬ সালে শেষ হচ্ছে ‘আমেরিকান আইডল’-এর যাত্রা।

‘আমেরিকান আইডল’-এর তিন বিচারক জেনিফার লোপেজ, হ্যারি কনিক জুনিয়র এবং কিথ আরবান শেষ মৌসুমেও থাকছেন বিচারক হিসেবে। উপস্থাপক হিসেবে থাকছেন ‘আমেরিকান আইডল’-এর নিয়মিত সঞ্চালক রায়ান সিক্রেস্টই।

শেষ সিজনে আগের ১৪ সিজনের বিজয়ী, প্রতিযোগী এবং ভক্তদের নিয়ে থাকেবে বিশেষ আয়োজন।

যুক্তরাজ্যের জনপ্রিয় রিয়ালিটি শো ‘পপ আইডল’-এর আদলে ফক্স চ্যানেল প্রথমবারের  মতো ‘আমেরিকান আইডল’ শুরু করে ২০০২ সালে। প্রথম মওসুমের বিচারক ছিলেন সাইমন কাওয়েল, পলা আবদুল এবং র‌্যান্ডি জ্যাকসন। পরবর্তী সিজনগুলোতে মারায়া ক্যারি, নিকি মিনাজ, স্টিভেন টাইলার এবং এলেন ডিজেনারেসের মতো তারকাদের বিচারক হিসেবে দেখেছে অনুষ্ঠানটি।

‘আমেরিকান আইডল’-এর দেখানো পথে পরবর্তীতে যুক্তরাষ্ট্রে শুরু হয় ‘দ্য এক্স ফ্যাক্টর’, ‘দ্য ভয়েস’-এর মতো জনপ্রিয় সংগীতনির্ভর রিযালিটি শোগুলো। প্রথম সিজনের বিজয়ী কেলি ক্লার্কসন, ক্যারি আন্ডারউড, জেনিফার হাডসন, অ্যাডাম ল্যাম্বার্ট, জর্ডিন স্পার্কসের সংগীত তারকারা এই অনুষ্ঠানের কারণেই প্রতিষ্ঠা পেয়েছেন।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.