অদ্ভুতুড়ে 10:30 PM


ক্যাটরিনা কাইফের সঙ্গে রণবীর কাপুর যে প্রেম করছেন তা সবাই জানে। তবে, বলিউডের এই দুই তারকা এর আগে কখনও তাদের এই প্রেমের কথা স্বীকার করেননি। এই প্রথম রণবীর একটি দৈনিককে দেয়া সাক্ষাতকারে তাদের সম্পর্কের কথা স্বীকার করেছেন এবং জানিয়েছেন আগামী বছর তারা বিয়ে করবেন। “এই বছর আমরা দুজনই চরম ব্যস্ত, সুতরাং বিয়ে করার জন্য কোনও সময় পাওয়া যাবে না। আগামী বছরের শেষ দিকে আমরা বিয়ে করার পরিকল্পনা করেছি। আমরা দু’জনই এতে একমত হয়েছি,” রণবীর কাপুর বলেন। অভিনেতাটি আরও বলেন, “আমরা দুজনই আমাদের সম্পর্কের ব্যাপারে নিশ্চিত এবং এখনই যদি আমরা তা প্রকাশ না করি তাহলে আমাদের সম্পর্কের প্রতি তা অসম্মান হবে। আমার বয়স এখন ৩৩ আর এখনই আমার সংসার শুরু করা উচিত। আমি এমন এক পরিবারে বড় হয়েছি যেখানে চলচ্চিত্রই সব। তাই, আমি গুজবের গুরুত্ব বুঝি। যখন গুজব রটে তাতে প্রতিক্রিয়া না দেখানো উচিত এবং নিজের সম্পর্কে বেশি ভাবা উচিত নয়।” রণবীর আর ক্যাটরিনার অন্তরঙ্গতা হয়েছিল তাদের ২০০৯ সালের হিট চলচ্চিত্র ‘আজব প্রেম কি গজব কাহানি’র শুটিংয়ের সময়। এরপর তাদের আবার দেখা যায় প্রকাশ ঝা’র ‘রাজনীতি’ (২০১০) চলচ্চিত্রে। তাদের জুটির ‘জাগগা জাসুস’ আগামী বছর মুক্তি পাবে। রণবীর এর আগে দীপিকা পাডুকোনের সঙ্গে প্রেম করেছেন। আর ক্যাটরিনার সঙ্গে সালমান খানের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। 

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.