| মার্কসবুর্গ কাসল: রাইনের তীরে ব্রাউবাখ শহরে মার্কসবুর্গ কাসল গড়ে তোলা হয় ১২ শ’ শতকের শুরুর দিকে৷ এখন পর্যন্ত এর মূল কাঠামো অটুট আছে৷ মধ্য রাইন উপত্যকায় পাহাড়ের ওপর নির্মিত দুর্গগুলোর মধ্যে একমাত্র্র মার্কসবুর্গই কখনো পরাভূত বা ধ্বংস হয়নি৷ রাইন উপত্যকার এ অংশে প্রতি আড়াই কিলোমিটার অন্তর অন্তর একটি করে দুর্গ ছিল এক সময়৷ ২০০২ সালে এ এলাকাকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ইউনেস্কো৷ | |
| প্রকৃতি প্রেমীরা ছবিটি দেখে বিস্মিত হবেন । এটি চীনের ইয়ানান প্রদেশের রাজধানী দক্ষিন-পশ্চিম কুমিং শহর । দূরবর্তী, অনুন্নত অবকাঠামো, পরিবহন সমস্যা ও বাসস্থান এর অভাব, এর কারণে এই জায়গাটি চীন পর্যটক ম্যাপ তালিকাভুক্ত হয়নি ।এমনকি যাঁরা বসবাস করেন তারাও এর সৌন্দর্য সর্ম্পকে সচেতন নন। | |
| বার্লিন মহানগরীর ছয়টি আধুনিক আবাসন প্রকল্প ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকার অন্তর্ভুক্ত৷ ১৯১৩ থেকে ১৯৩৪ সালের মধ্যে তৈরি এই আবাসন এলাকাগুলোতে সামাজিক চেতনার প্রকাশ পেয়েছে৷ | |
| পৃথিবীর সবচেয়ে অদ্ভূত ভবন ধ্বসে পড়ার ঘটনা সম্ভবত এটিই, চীনের সাংহাইয়ে অবস্থিত লোটাস রিভারসাইড আবাসিক কমপ্লেক্সের নির্মীয়মান ১৩ তলা ভবনের একটি ভবন ২০০৯ সালে এমনিতেই হেলতে হেলতে পড়ে যায় কোন কারন ছাড়া। ভবনটি তখন নির্মীয়মান ছিল, এতে তখনো লোকজনের বসবাস শুরু হয়নি তাই কেবল একজন শ্রমিক নিহত হয়েছিল এই ঘটনায়। | |
| চীনের সবচেয়ে পুরনো মসজিদ, গ্রেট মস্ক অফ চায়না। আমরা সবসময়েই স্থাপত্যের সাথে স্থানিক, কালিক বৈশিষ্ট্যের প্রভাব খুঁজে পাই, এর সবচেয়ে বড় প্রমাণ সম্ভবত চীনের এই মসজিদ। সম্পূর্ণ চৈনিক স্থাপত্যে গড়ে ওঠা মসজিদটি বহুকাল ধরে চীনে বসবাসরত মুসলমানদের নামাজ আদায়ের স্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। |
Post a Comment