অদ্ভুতুড়ে 5:53 PM
বাচ্চাদের স্বাস্থ্য রক্ষায় জন্য বাসায় বেবি ওয়াইপস রাখা খুবই জরুরী। এছাড়াও কিছুক্ষণ পরপর হাত ধোয়ার ঝামেলা থেকে মুক্তি পেতে বেবি ওয়াইপস ব্যবহার করে থাকেন অনেকেই। কিন্তু বাজারে এই বেবি ওয়াইপস বেশ চড়া মূল্যেই কিনতে হয় যার কারণে চাইলেও স্বাস্থ্যরক্ষায় এই জিনিসটি ব্যবহার করা হয় না। তাই এতো টাকা খরচ না করে ঘরেই তৈরি করে ফেলুন বেবি ওয়াইপস খুব সহজে। এবং ইচ্ছে হলে হাত মোছার কাজটিও সারতে পারবেন আপনি এই বেবি ওয়াইপস দিয়ে।
যা যা লাগবে:
  • পেপার টাওয়েল রোল/কিচেন রোল
  • ২ কাপ গরম পানি
  • ২ টেবিল চামচ জনসন বেবি ওয়াশ বা শ্যাম্পু
  • ১ টেবিল চামচ জনসন বেবি অয়েল
  • ১ টি কন্টেইনার
     
পদ্ধতি:
  • কিচেন রোলটি মাঝে ২ খণ্ড করে নিন। এবং ১ টি খণ্ড কন্টেইনারে রাখুন।
  • এরপর একটি বাটিতে পানি, বেবি শ্যাম্পু/ওয়াশ, বেবি অয়েল একসাথে নিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিন।
  • এরপর ধীরে ধীরে কন্টেইনারে রাখা কিচেন রোলে পুরোটাতে ভালো করে ঢেলে দিন। কন্টেইনারের মুখ আটকিয়ে রাখুন।
  • তারপর টিস্যু ভালো করে ভিজতে দিন। ৫ মিনিট পর ভেতর থেকে কার্ডবোর্ডের অংশটি বের করে ফেলে দিন।
  • ব্যস, তৈরি হয়ে গেলো আপনার বেবি ওয়াইপস। খুব অল্প সময়ে এবং বেশ কম খরচে।

বিস্তারিত জানতে মাত্র ২ মিনিটের ভিডিওটি দেখে নিন -


Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.