![]() |
| 'নগ্ন ভিডিও'র কারণে রাধিকার ক্রেজ জেঁকে বসেছে টলিউডে |
খুব বেশি দিন হয়নি রাধিকা আপ্তে আলোচনার কেন্দ্রে। কলকাতার এই অভিনেত্রীর নগ্ন ভিডিও ছড়িয়ে পড়লে তোলপাড় হয় ইন্টারনেট। মনে হচ্ছে, এই ভিডিওটি তার ক্যারিয়ারের জন্যে ভালো কিছু বয়ে এনেছে। তেলেগু ছবি 'লায়ন' এর প্রস্তাবটি নাকি তার বেশ মনমতো হয়েই পেশ হয়েছে।
এক প্রতিবেদনে বলা হয়, রাধিকার তেমন জনপ্রিয়তা ছিল না দক্ষিণে। কিন্তু এই ভিডিওটি প্রকাশ পাওয়ার পর তার ক্রেজ জেঁকে বসেছে টলিউডে।
'হান্টার' তারকা রাধিকা প্রথমবারের মতো আলোচনায় আসেন। তবে অভিনয়ের জন্যে নয়, ইন্টারনেটে ভিডিওটি ছড়িয়ে পড়ার জন্যে। অনুরাগ কাশিয়াপ পরিচালিত একটি শর্ট ফিল্ম তৈরির সময় রাধিকার নগ্ন ভিডিও প্রকাশ পায়। তবে বিতর্ক শুরু হলেও তা দমাতে পারেনি রাধিকাকে। ইতিমধ্যে 'বাদলাপুর', 'হান্টার', 'রাখত চরিত্র', 'শোর ইন দ্য সিটি' ইত্যাদিসহ আরো বেশ কয়েকটি ছবির অভিনেত্রী তিনি।
এক প্রতিবেদনে বলা হয়, মূলত 'বাদলাপুর' ছবিটিকে হিট করার জন্যে রাধিকা নিজেই তার নগ্ন ভিডিও ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে দেন। মানুষের ব্যাপক নজরে আসার আরো ৪-৫ দিন আগে তা ছাড়া হয় ইন্টারনেটে। একে প্রমোট করেন রাধিকা নিজেই। তা ছাড়া এই নগ্ন ছবি নিয়ে রাধিকা নিজেই টুইট করে আরো মানুষের নজর কাড়েন।

Post a Comment