অদ্ভুতুড়ে 3:51 AM


আমাদের দৈনন্দিন জীবনে মেসেজ বা বার্তার ভুমিকা অপরিসীম। অনেক কথা আমরা মুখে বলতে পারি না কিন্তু খুব সহজে তা লিখে দিতে পারি মেসেজে।


এখন শুধু ফোনেই নয় মেসেজ লিখুন স্মার্টপেনেও।তাই আপনার লেখার ধরণ বদলে দিতে বাজারে আসছে ‘ফ্রি’ নামের একটি স্মার্টপেন। স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই স্মার্টপেনটি দিয়ে আপনি যেখানে খুশি লিখতে পারবেন। এই স্মার্টপেন থাকলে আলাদা করে স্মার্টফোনে মেসেজ করার জন্য টাইপ করার দরকার পড়বে না।


এই স্মার্টপেন দিয়ে আপনি খাতায় লিখলেই সেই লেখাটিই চলে আসবে আপনার স্মার্টফোনের স্ক্রিনে৷চাইলে আপনি সেই লেখাটিকে সেন্ডও করতে পারবেন। শুধু খাতা নয় দেওয়াল, চেয়ার, টেবিল বা অন্য যে কোন জায়গাতেই  লিখতে পারবেন আপনি। তা আপনার স্মার্ট ফোনের স্ক্রিনে চলে আসবে। আগামী মাসেই বাজারে আসছে নয়া এই স্মার্টপেন। ভারতের বাজারে এর দাম পড়বে প্রায় ৯ হাজার রুপি।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.