অদ্ভুতুড়ে 11:14 AM


প্রয়োজনীয় উপকরণঃ
  • ৩ চা চামচ কফি (বা আপনি যতোটা কড়া চান)
  • ২ টেবিল চামচ চিনি (বা আপনার স্বাদ অনুযায়ী)
  • ৩ কাপ দুধ
  • ১/৪ কাপ গরম পানি
  • আইস কিউব ইচ্ছে মতো
  • ৫ স্কুব আইসক্রিম
 
প্রস্তুত প্রণালীঃ
  • প্রথমে একটি গ্লাসে ১/৪ কাপ গরম পানি নিয়ে এতে কফি পাউডার দিয়ে গলিয়ে নিন ভালো করে।
  • এরপর ব্লেন্ডারের জগে আইসক্রিম বাদে সব কয়টি উপকরণ একসাথে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন।
  • এরপর ২-৩ স্কুব আইসক্রিম যোগ করে আরও একবার ব্লেন্ড করে ফেলুন। ব্যস, এতেই হয়ে যাবে।
  • এরপর ৩ টি লম্বাটে গ্লাসে সমান করে আইসড কফি ঢেলে নিন এবং প্রতিটিতে ১ স্কুব করে আইসক্রিম দিয়ে উপরে চকলেট চিপস বা কফি গুঁড়ো ছিটিয়ে পরিবেশন করুন ঠাণ্ডা ঠাণ্ডা।
  • চাইলে চকলেট গলিয়ে বা চকলেট সিরাপ অথবা কোকো পাউডার দিয়ে ব্লেন্ড করে ‘আইসড কোল্ড চকলেট কফি’ বানিয়ে মজা নিতে পারেন এই গরমে।






Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.