অদ্ভুতুড়ে 7:07 AM
                                                মুক্তির প্রথম দিনেই বক্স অফিস বাজিমাত ‘তানু ওয়েডস মানু রিটার্নস’


মুক্তির প্রথম দিনেই বক্স অফিস বাজিমাত করল বলিউডের 'কুইন' খ্যাত কঙ্গনা রনৌত অভিনীত ছবি ‘তানু ওয়েডস মানু রিটার্নস’। শুক্রবার মুক্তির প্রথম দিনেই ৮ কোটি রুপি আয় করে নিয়েছে ছবিটি। এর আগে চলতি বছরের অন্যতম আলোচিত সিনেমা দীপিকা পাডুকোন অভিনীত ‘পিকু’ মুক্তির প্রথম দিনে আয় করেছিল ৫ কোটি রুপি। আয়ের দিক থেকে পিছিয়ে আনুশকা শর্মার ‘বোম্বে ভেলভেট’ ছবিটিও।
বহুল আলোচিত সিকুয়্যাল ছবি 'তানু ওয়েডস মানু রিটার্নস'র গল্প এগিয়ে গেছে এক যুগলের বিয়ে-পরবর্তী জীবনের গল্প নিয়ে। কমেডি ধাঁচের ছবি হলেও এর গল্পে বেশ আবেগ জড়িয়ে আছে। এবারের সিকুয়্যালে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। ছবিটি নিয়ে শুধু দর্শক নয়, কঙ্গনা নিজেও ছিলেন ভীষণ আশাবাদী। বলেছিলেন, ‘ব্যবসার দিক থেকে তানু ওয়েডস মানু রিটার্নস সফল হবে অনেক বেশি।’ আর হয়েছেও তাই। প্রথম দিনের আয়ের খতিয়ানই বলে দিচ্ছে, এ বছরের ব্যবসাসফল সিনেমার তালিকায় প্রথম সারিতে জায়গা নিশ্চিত করতে চলেছে তানু ওয়েডস মানু রিটার্নস।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.