অদ্ভুতুড়ে 8:44 PM
অপরিচিত কোন ব্যক্তির হাত কিংবা ব্যাগ থেকে আপনার সামনে যদি তার টাকা ভর্তি ওয়ালেট পড়ে যায় তবে আপনি কি করবেন?
এরকম অবস্থায় শিশুরা কি পদক্ষেপ নেয় তা নিয়ে সম্প্রতি একটি পরীক্ষা চালিয়েছে জাপানের রেড ক্রস। পরীক্ষার পর ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয়েছে। ৩১ মার্চ ভিডিওটি আপলোডের পর এ পর্যন্ত সাড়ে ৯ লাখেরও বেশি লোক দেখেছেন।
ভিডিওটিতে দেখা গেছে বেশ কিছু শিশুর সামনে অপরিচিত লোকদের টাকা ভর্তি ওয়ালেট ইচ্ছাকৃতভাবে ফেলা হয়েছে। এ অবস্থায় বেশিরভাগ শিশুকেই প্রথমে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেতে দেখা গেছে। অপরিচিত লোকটি তার ওয়ালেটটি তুলবেন এ চিন্তা করে বেশ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকার পর যখন দেখলো সে আসলে এ বিষয়টি বুঝতে পারেনি তখন ওয়ালেটটি তুলে ওই অপরিচিত ব্যক্তির হাতে তুলে দিয়েছে তারা।

*** ভিডিওটি দেখুন:

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.