নতুন সব রোগের পূর্বাভাস দেবে কৃত্রিম উপগ্রহ।

রোগ নির্ণয় করবে কৃত্রিম উপগ্রহ

এক গবেষনা হতে জানা গেছে যে, খুব শিগগীরই কৃত্রিম উপগ্রহ সহায়তা করবে জীবাণু ও ভাইরাসের বৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ শনাক্ত করার মাধ্যমে রোগের সম্ভাব্য প্রাদুর্ভাব সম্পর্কে ভবিষ্যদ্বাণী করতে । এমনকি কোনো কোনো ক্ষেত্রে ডেঙ্গু অথবা ম্যালেরিয়া জ্বরের প্রাদুর্ভাব হওয়ার কয়েক মাস আগেই ভবিষ্যদ্বাণী করা সম্ভব হবে। আর এই তথ্যটি গবেষকেরা জানান গত রোববার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান জোসেতে অ্যামেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সায়েন্সের বার্ষিক সভায়।
আর্চি ক্লিমেন্টস যিনি ক্যানবেরার অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির স্কুল অব পপুলেশন সায়েন্সের পরিচালক তিনি বলেন যে, কিছু কিছু রোগ আছে যেটি বিশেষ করে জীবাণুঘটিত রোগের ক্ষেত্রে পরিবেশ অত্যন্ত স্পর্শকাতর বিষয়। বিজ্ঞানীরা এমন ধরণের তথ্য ব্যবহার করতে চেষ্টা করছেন যেগুলো মূলত কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া তাপমাত্রা, বৃষ্টিপাত, মাটির আর্দ্রতা, গাছপালা ও উদ্ভিদের প্রকৃতি এবং ভূমির ব্যবহারসংক্রান্ত। পরে উক্ত সংগ্রহীত তথ্যগুলো তাঁরা কম্পিউটারে বিশ্লেষণ করেন।
কেনেথ লিনথিকিউম যিনি মার্কিন কৃষি অধিদপ্তরের সেন্টার ফর মেডিকেল এগ্রিকালচার অ্যান্ড ভেটেরিনারি এনটোমোলজির ফ্লোরিডার পরিচালক তাঁর মতে, নির্দিষ্ট কোনো রোগের প্রাদুর্ভাব হওয়ার আগেই পরিবেশসংক্রান্ত, বিশেষ করে বৈশ্বিক জলবায়ুসংক্রান্ত, তথ্য ব্যবহার করে রোগের ভবিষদ্বাণী করার কাজে এটা সরকারি বিজ্ঞানীদের সহায়তা করতে পারে।
কেনেথ লিনথিকিউমের দল ভূপৃষ্ঠের ফাটলের ফলে সৃষ্ট উপত্যকায় মশাবাহিত ভাইরাসজনিত জ্বর নিয়ে কাজ করছে।আর এই এই রোগের প্রাদুর্ভাব দেখা দেয় আফ্রিকা এবং আরব উপদ্বীপে। বিজ্ঞানীরা দেখেছেন যে প্রতিবার ভারী বৃষ্টিপাতের কারণে যখন বন্যার সৃষ্টি হয়, তখন বিষাক্ত প্রজাতির সব মশা মাছিদের ডিম ছাড়ার উপযুক্ত সময়। কেনেথ বলেন আরো বলেন যে, "ওই রোগের প্রাদুর্ভাবের দুই থেকে পাঁচ মাস আগে আমরা সে ব্যাপারে ভবিষ্যদ্বাণী করতে সক্ষম হবো।"
বিজ্ঞানীরা দেখেছেন প্রায়ই আফ্রিকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটে তখনই যখন সে দেশে খরা দেখা দেয়।অন্যদিকে ভারী বৃষ্টিপাত হলে এশিয়াতেও এ রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। তবে এ ব্যাপারে কেনেথ লিনথিকিউম বলেন যে, পরিবেশ এবং রোগ সংক্রমণসংক্রান্ত বিষয়াদি বুঝতে পারলে সম্ভাব্য রোগের প্রাদুর্ভাব সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা সম্ভব হবে।
Post a Comment