অদ্ভুতুড়ে 6:42 AM

 কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজীবনের জন্য কি আশীরবাদসরূপ না হুমকিসরুপ!!!

Artificial Intelligence
Artificial Intelligence

সম্প্রতি বিশ্বখ্যাত সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের এক গবেষণায় এক বিস্ময়কর তথ্য বেরিয়ে এসেছে যে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI)-এ রয়েছে এমন রোবট কিংবা সেবা যা মানবজীবনের জন্য হুমকি হতে পারে।গবেষণার এক প্রতিবেদনে দেখা গেছে যে, এ পদ্ধতিতে একদিকে যেমন দারুণ কিছু উদ্ভাবন কিংবা নানা ক্ষেত্রে উন্নয়নে সহায়তা রাখছে এটি যেমন সত্য, অন্যদিকে মানবজীবনের জন্যও AI ঠিক হুমকিস্বরূপ।

 কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) নিয়ে দীর্ঘদিন ধরেই নানা ধরনের গবেষণা চলছে। মাইক্রোসফট রিসার্চের বিজ্ঞানী ও প্রকৌশলীদের প্রধান এরিক হরভিটজ এ বিষয়ে বলেন যে,"আমরা নানা ধরনের গবেষণা করে যাচ্ছি এবং দেখা যাচ্ছে দীর্ঘমেয়াদি পদ্ধতিতে এ ধরনের বুদ্ধিমত্তাসম্পন্ন বিষয়গুলোর নিয়ন্ত্রণও একসময় আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।" অবশ্য তিনি বিষয়টি যে নাও ঘটতে পারে সেটিও উল্লেখ করে তিনি আরো জানান যে, এটিই যে হবে তেমনটি নয়। তবে এক্ষেত্রে বিষয়টি মাথায় রেখেই  AI- নিয়ে দীর্ঘমেয়াদি  গবেষণা চালিয়ে যেতে হবে।

Artificial Intelligence
Artificial Intelligence


ইতিমধ্যেই AI- কে ব্যবহারের মাধ্যমে ইতিমধ্যে সাধারণভাবে যা করা যায় তার চেয়ে অনেক বেশি এবং দারুণ সব কাজ হচ্ছে। AI পদ্ধতিকে কাজে লাগিয়ে যেসব ক্ষেত্রে খুব বেশি সুফল পাওয়া গেছে তাহলো বিজ্ঞান থেকে শিক্ষা কার্যক্রম, অর্থনীতির নানা বিষয় থেকে সাধারণ জীবনযাপন, সবক্ষেত্রে অসামান্য অবদান রাখছে এ পদ্ধতিটি। উইন্ডোজ ফোনের জন্য এরিক এবং তার দল দীর্ঘ গবেষণা শেষে কণ্ঠনিয়ন্ত্রিত একটি ভার্চুয়াল সহকারী তৈরি করেছেন। এরমধ্যে ‘কর্টানা’ নামের এ সুবিধা অপারেটিং সিস্টেম উইন্ডোজ দশের  সঙ্গে ডেস্কটপ কম্পিউটারেও পাওয়া যাবে। এরিকের মতে, AI-কে ব্যবহার করে ইতিমধ্যেই বড় বড় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান বিভিন্ন কাজ করে যাচ্ছে এবং এর সুফলও পাচ্ছে।

আশা করা যাচ্ছে যে, এ যুদ্ধে বিশ্বসেরা প্রতিষ্ঠানগুলোর মধ্যে তীব্র লড়াই হবে। যেমন ইতিমধ্যে গুগলের ‘গুগল নাউ’, অ্যাপলের ‘সিরি’ এবং উইন্ডোজের জন্য চালু হতে যাচ্ছে ‘কর্টানা’।তবে অনেক আগে থেকেই সিনেমাতেও  কৃত্রিম বুদ্ধিমত্তার পদ্ধতি ব্যবহার হয়ে আসছে। তবে প্রযুক্তি বিশেষজ্ঞরা প্রযুক্তির সুবিধাগুলোকে ব্যবহারের পাশাপাশি  নিয়ন্ত্রণের পদ্ধতিও নিজেদেরই নির্ধারণ করার পক্ষে মত দিয়েছেন তাঁরা।

আশা করি পোস্টটি পড়ে ভালো লেগেছে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.