অদ্ভুতুড়ে 3:18 AM


‘Equatorial Vortex Experiment’ সংক্ষেপে ‘EVEX’ নামে একটি রকেট মিশন পরিচালিত হয়েছে কয়েক মাশ আগে । নাসার অর্থায়নে পরিচালিত হয়েছে মিশনটি । এর উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর উপরিভাগের বায়ুমণ্ডলে যে বৈদ্যুতিক ঝড় হয় সেগুলোর  ব্যাপারে জানতে ও বুঝতে বিজ্ঞানীদের সাহায্য করা ।

কেননা বৈদ্যুতিক ঝড় প্রায়শই স্যাটেলাইট থেকে তথ্য গ্রহন, সিগন্যাল প্রেরণ, গ্রহণ প্রভৃতি কাজে বাধা সৃষ্টি করে থাকে । অনেক সময় মহাশুন্যে থাকা কোন নভোযানের সাথে যোগাযোগে বিঘ্নতার কারণ হয়ে দাঁড়ায় এই বৈদ্যুতিক ঝড় গুলো । যেমনটি কয়েক মাস আগে হয়েছিল ‘কিউরিওসিটি’র সাথে; তবে সেটা অবশ্য সৌরপ্রভা অথবা সৌরঝড়ের কারণে ঘটেছে ।

এই মিশনের জন্য উৎক্ষেপণ করা হবে । এই দুটি রকেট দক্ষিণ প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে সমান্তরাল আয়নোস্ফিয়ারের উপর দিয়ে ১২ মিনিটের একটি ভ্রমণে সম্পন্ন করে রিপোর্ট জমা দিয়েছে । মার্শাল আইল্যাণ্ডের কুয়াজালেইন এটল থেকে মে মাসের ১০ তারিখ এই রকেটদ্বয় উৎক্ষেপণ করা হয়েছিলো ।

আয়নোস্ফিয়ার হচ্ছে আমাদের প্রিয় পৃথিবীকে ঘিরে রাখা আহিত কণার স্তর । গ্লোবাল পজিশনিং সিস্টেম(জিপিএস) স্যাটেলাইট কিংবা অন্যান্য কমিউনিক্যাশান স্যাটেলাইট থেকে পৃথিবীতে তথ্য আদান প্রদানের কাজে এই স্তরটি মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে থাকে । পৃথিবীর ৬০ মাইল উপর থেকে ইলেকট্রন এবং আয়ন দ্বারা পরিপূর্ণ এই স্তরটির সীমা শুরু । সূর্য থেকে আসা সকল ক্ষতিক্ষর রশ্মিসমূহ আঁটকে দিয়ে এটি মানবজাতিসহ সকল প্রাণীকুলকে রক্ষা করে আসছে সেই শুরু থেকে ধরে ।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.