অদ্ভুতুড়ে 8:19 AM
অনিতা হাসনন্দনি

বলিউডে নতুনদের সুযোগ করে দিতে সালমান খানের বেশ সুনাম রয়েছে। তারই ধারাবাহিকতায় এবার বলিউডে অভিষেক হচ্ছে আরো এক নতুন নায়িকার। কিসমাত খুল গেয়ি বেটিকী টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী অনিতা হাসনন্দনিকে এবার দেখা যাবে সালমানের নায়িকা হিসেবে।
১৯৮৩ সালে তৈরি হিরো সিনেমাটির রিমেক হতে চলেছে বলিউডে। আর এই সিনেমায় সালমানের নায়িকা হতে চলেছেন অনিতা। সংবাদমাধ্যমে অনিতা এ তথ্যটি নিজেই জানিয়েছেন।

অনিতা বলেন, ‘এটা সত্যি যে আমি নিখিল আদবানি পরিচালিত হিরো সিনেমাটিতে সালমান খানের বিপরীতে অভিনয় করতে চলেছি। সম্ভবত এই সিনেমাটি ২০১৫ সালে মুক্তি পাবে। সিনেমাটির অফার পেয়ে আমি খুবই আনন্দিত।’ অনিতা বর্তমানে স্টার প্লাসের এ হ্যায় মহাব্বাতে শিরোনামের একটি সিরিয়ালে অভিনয় করছেন।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.